Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ৮, ২০২৬

ইউনেস্কোর সদর দপ্তরে গাইবেন বাংলাদেশের শিল্পীরা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে প্যারিসের ইউনেসকো সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে গাইবেন বাংলাদেশের কয়েকজন সংগীতশিল্পী। সংস্কৃতি মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, অনুষ্ঠানের উদ্বোধন পর্বে ‘গেস্ট অব অনার’ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে।

ইউনেসকো ১৯৯৯ সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে জাতিসংঘের সদস্যদেশে যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে দিবসটি। এ বছর দিবসটির রজতজয়ন্তী।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস | ছবি: ফেসবুক

এ উপলক্ষে ২০ ও ২১ ফেব্রুয়ারি ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেসকোর সদর দপ্তর কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন পর্বে ‘গেস্ট অব অনার’ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে। অনলাইনে যুক্ত হয়ে তিনি অনুষ্ঠানে বক্তৃতা দেবেন। এ ছাড়া সদস্যদেশগুলোর মন্ত্রী পর্যায়ের আলোচনায় উপস্থিত থাকবেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

প্যারিসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজতজয়ন্তী অনুষ্ঠানে অংশ নিতে মঙ্গলবার ঢাকা থেকে যাত্রা করবেন ইসলাম উদ্দিন পালাকার, ‘কথা ক’খ্যাত র‌্যাপার সেজান, শূন্য ব্যান্ডের এমিল ও নারী ব্যান্ড এফ মাইনর, পারশা মাহজাবীন, টুনটুন বাউল, জালাল, মিথুন চক্র ও জাহিদ নীরব।

এই আয়োজনে জুলাই মাতানো সেজানের ‘কথা ক’ গানের সঙ্গে বায়ান্নর ভাষা আন্দোলনের একটি গানের মিশ্রণে গাইবেন ইসলাম উদ্দিন পালাকার। টুনটুন বাউলের সঙ্গে কণ্ঠ মিলিয়ে লালনগীতি ‘জাত গেল’ গাইবেন পারশা মাহজাবীন।

শূন্য ব্যান্ডের এমিল শোনাবেন ‘শোনো মহাজন’ গানটি। নাগরী, গারো, চাকমা ও বাংলা ভাষায় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গাইবে এফ মাইনর ব্যান্ডের ভোকাল পিংকি চিরান ও পারশা মাহজাবীন। পাশাপাশি ইসলাম উদ্দিনের পরিবেশনায় থাকবে বিখ্যাত পালা ‘পাষাণ মনরে আমার’।

পুরো আয়োজনের নির্দেশনা দেবেন নির্মাতা তানিম নূর ও সংগীত পরিচালনায় থাকবেন জাহিদ নীরব। লেখক-গবেষক বদরুদ্দীন উমর ও ভাষাসৈনিক তাহমিনা সালেহ্‌কে নিয়ে একটি তথ্যচিত্র দেখানো হবে। তথ্যচিত্রটির নির্দেশনা দিয়েছে তানিম নূর। সার্বিক সহযোগিতায় আছে প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।   

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

গুলিবিদ্ধ র‍্যাপার অফসেটের অবস্থা স্থিতিশীল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট। সোমবার ৬…
ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর অভিনব প্রতিবাদ

দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর অভিনব প্রতিবাদ সবাইকে চমকে দিয়েছে।…
ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর

আমির খান কতগুলো নারীর সাথে সম্পর্কে জড়িয়েছেন ?  

আমির খান তারকাদের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে। এবার ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের পালা। আমির…
আমির খান কতগুলো নারীর সাথে

এবার অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’

অস্ট্রিয়ার ভিয়েনায় ‘দেলুপি’ নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার অস্ট্রিয়ার…
ভিয়েনায় বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’
0
Share