Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ২১, ২০২৬

আজ মুক্তি পেল সরকারি অনুদানের দুই সিনেমা

আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেল সরকারি অনুদানে নির্মিত দুই সিনেমা। একটি ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত ‘বলী’ , অন্যটি বদিউল আলম খোকনের ‘দায়মুক্তি’।

জানা গেছে, দেশের ৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘বলি’  এবং ২০টি সিনেমাহলে ‘দায়মুক্তি’।

চট্টগ্রামের বলীখেলার ঐতিহ্য ও ‘উপকূলীয় মিথ’ নিয়েই নির্মিত হয়েছে ‘বলী’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, যিনি সাগরপারের এক খ্যাপাটে জেলের চরিত্রে অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, এ কে এম ইতমামসহ কয়েকজন।

দেশে মুক্তির আগে সিনেমাটি বিশ্বের একাধিক মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে, পাশাপাশি চলতি বছরে ঢাকা চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয় ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত এ সিনেমা।

অন্যদিকে বৃদ্ধাশ্রমের গল্পকে উপজীব্য করে নির্মিত হয়েছে দায়মুক্তি। বানিয়েছেন বদিউল আলম খোকন। এতে সাইমন সাদিক ও সুম্মি রহমান জুটি হয়ে অভিনয় করেছেন। গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে আবুল হায়াত ও দিলারা জামান অভিনয় করেছেন । আরও আছেন সামিয়া নাহি, সুচরিতা, সুব্রত প্রমুখ।

পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘জন্মদাতা মা-বাবার প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত, সন্তান হিসেবে আমাদের দায়িত্বটা কী, সেই গল্পটাই তুলে ধরা হয়েছে। সামাজিক গল্পের সিনেমাটি ভালো লাগবে সবার।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

ইরান-ইসরাইল দ্বন্দ্ব নিয়ে ১০টি সেরা সিনেমা ও সিরিজ

ইরান-ইসরাইল সংঘাতভিত্তিক ১০টি স্পাই থ্রিলার মধ্যপ্রাচ্যের রাজনীতি, গুপ্তচরবৃত্তি এবং দীর্ঘদিনের দ্বন্দ্ব…
ইরান-ইসরাইল দ্বন্দ্ব নিয়ে ১০টি সেরা সিনেমা ও সিরিজ

শাকিবের ‘প্রিন্স’ সিনেমা- ২য় পোস্টারে প্রেম, রহস্য ও ৯০ দশক

‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ঈদ উপলক্ষে আসছে ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা…
শাকিবের ‘প্রিন্স’ সিনেমা
0
Share