Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬

‘এই গোলাপ সুবাস নয়, রক্ত ছড়াবে’

২০২৫ সালের শুরুতেই নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমনি। ছবির নাম ‘গোলাপ’। এতে নায়কের ভূমিকায় অভিনয় করবেন চিত্রনায়ক নিরব। নিরবের বিপরীতে নায়িকা রূপা চরিত্রে হাজির হবেন পরীমনি। গত ৩১ জানুয়ারি রাতে পরীমনি খবরটি নিশ্চিত করেছেন।

সিনেমার বিজ্ঞাপন হিসেবে গত রবিবার সন্ধ্যায় চিত্রনায়ক নিরবের সঙ্গে গোলাপ হাতে বেশ কিছু ছবি পোস্ট করেন পরীমনি। ছবিতে দেখা যায় নিরবকে গোলাপ ফুল দিচ্ছেন এই ঢালিউড তারকা।  

গোলাপ ফুল হাতে দুজনের একাধিক ছবির ক্যাপশনে পরিমনি লিখেছেন ‘এই গোলাপ সুবাস নয়, রক্ত ছড়াবে…! ।

নায়ক নিরবকে গোলাপ দেয়া মুহূর্তের ছবিগুলো মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। দুজনের আসন্ন ছবির জন্য শুভকামনা জানাচ্ছেন ভক্তরা। কারো কারো মতে, বেশ চমৎকার জুটি হয়েছে দুজনের।

এর আগে সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পরীমনি বলেন, “অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমায় কাজ করার সুযোগ অনেক দিন ধরেই পাচ্ছিলাম না। ‘গোলাপ’-এর চিত্রনাট্য শোনার পর আমার চরিত্রটি ভালো লেগেছে। গল্পে নাচ, প্রেম, ফাইট— সব কিছুই আছে। সবচেয়ে বড় কথা, গল্পের মোড় পরিবর্তনের অনেক চমক আছে, যা দর্শকদের আকৃষ্ট করবে।

সিনেমাটি নিয়ে পরিচালক সামছুল হুদা জানান, “গল্পের প্রাথমিক কাঠামো দাঁড়ানোর পর থেকেই মনে হয়েছিল রূপা চরিত্রের জন্য পরীমনিই উপযুক্ত। তাই তাকে সিনেমাটিতে চুক্তিবদ্ধ করার অপেক্ষায় ছিলাম। অবশেষে তিনি রাজি হয়েছেন এবং সিনেমার টিম তাকে পেয়ে আনন্দিত।”

সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস। গল্পওয়ালা প্রডাকশন-এর ব্যানারে নির্মিতব্য সিনেমাটির শুটিং শুরু হবে চলতি মাসের শেষ দিকে।

এদিকে, পরীমনি সম্প্রতি শেষ করেছেন ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং। সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রেজা ঘটক, যেখানে পরীমনির সহশিল্পী হিসেবে আছেন সায়মন সাদিক।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কেন ভোট দিতে পারছেন না শাকিব-জয়া-মেহজাবীন?

ভোটের আগে শোবিজ অঙ্গনে আলোচনা তুঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট বৃহস্পতিবার। ভোটের আগে দেশের শোবিজ…
কেন ভোট দিতে পারছেন না শাকিব-জয়া-মেহজাবীন?

জামায়াতের প্রচারণায় শাকিব খান, নেপথ্যে কী

সোশ্যাল মিডিয়ায় শাকিবকে নিয়ে ভুয়া কার্ড ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে ঘিরে আবারও ভুয়া তথ্য ছড়ানো…
জামায়াতের প্রচারণায় শাকিব খান, নেপথ্যে কী

তানজিন তিশা শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ

তানজিন তিশা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বড় পর্দায় অভিষেক নিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের মধ্যে…
তানজিন তিশা শাকিব খানের
0
Share