Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

তাহসান-রোজার ‘মধুর মুহুর্ত’ ভাইরাল

তাহসান খান ও রোজা আহমেদ দম্পতি | ছবি: ফেসবুক

নতুন বছরের শুরুতেই দেশের শোবিজ অঙ্গনের সবচেয়ে বড় খবরের একটি ছিল সংগীতশিল্পী তাহসান খানের দ্বিতীয় বিয়ে। বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতেই আছেন তাহসান-রোজা দম্পতি। এবার নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে নবদম্পতির মধুচন্দ্রিমার মধুর মুহুর্ত গুলো।

হানিমুনে মালদ্বীপে অবস্থান করছেন তাহসান-রোজা। সেখানে গিয়ে তাহসান কোনো ছবি শেয়ার না করলেও ১২ জানুয়ারি গায়কের স্ত্রী রোজা আহমেদ বেশকিছু স্থিরচিত্র ও ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লিখেছেন, ‘জীবনের চাদরে আমাদের সুতা চিরকাল জড়িয়ে আছে। একটি ভালোবাসা এত শক্তিশালী, এত ঐশ্বরিক।’

রোজা আহমেদের ফেসবুক পোস্টের স্ক্রিনশর্ট

পোস্ট করা ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, মধুচন্দ্রিমায় সাগরপাড়ে বালুময় বিচে হাঁটছেন রোজা। এ সময় তিনি পরেছিলেন একটি লাল রঙের স্লিভলেস ক্লাসিক। আর তাহসান পরেছিলেন গোলাপি রঙের শার্ট আর সাদা রঙের থ্রিকোয়াটার প্যান্ট। গোধূলি লগ্নে প্রকৃতির সৌন্দর্য আর নব দম্পতির খুশি মিলেমিশে একাকার ছবিতে। রোমান্টিক আবহে দারুণ উচ্ছ্বাসিত নব দম্পতি। যা দেখে নেটিজেনরা বলছেন, জীবনের সেরা মুহূর্ত পার করছেন এ জুটি।

গেল ৪ জানুয়ারি রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয় তাহসান-রোজার। বিয়ের দু’দিন পরেই ৭ জানুয়ারি সকালে তারা হানিমুনের উদেশ্যে মালদ্বীপ রওনা হন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পারসা ইভানা: প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও অভিমান নিয়ে যা বললেন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন…
পারসা ইভানা

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা

সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ প্রায় দুই বছর আগে কলকাতার একটি সিনেমার শুটিং করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম…
শবনম বুবলীর কলকাতার সিনেমা
0
Share