Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

মারা গেলেন কণ্ঠশিল্পী স্যাম মুর

কণ্ঠশিল্পী স্যাম মুর | ছবি: বিলবোর্ড

৮৯ বছর বয়সে চলে গেলেন ‘সোল ম্যান’, ‘হোল্ড অন, আই অ্যাম কামিং’ এর মতো জনপ্রিয় গানের শিল্পী স্যাম মুর। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কোরাল গ্যাবলসে তার মৃত্যু হয়েছে।

ষাটের দশকের জনপ্রিয় গায়ক ডেভের সঙ্গে গান গাইতেন স্যাম। সংগীতাঙ্গনে এই দুইজন ‘স্যাম অ্যান্ড ডেভ’ নামে পরিচিত ছিলেন। ‘সোল ম্যান’সহ বহু জনপ্রিয় গান সৃষ্টি করেছেন তারা। ৩৭ বছর আগে ডেভের মৃত্যুতে তাদের জুটি ভেঙে যায়, আর এখন চলে গেলেন স্যাম।

‘স্যাম অ্যান্ড ডেভ’ | ছবি: গেটি ইমেজ

স্যামের প্রচার প্রতিনিধি জেরেমি ওয়েস্টবি সাংবাদিকদের জানান, একটি অস্ত্রোপচারের পর কিছু জটিলতায় ভুগছিলেন তিনি।

১৯৮৮ সালে এক কার দুর্ঘটনায় ডেভের মৃত্যু হয়। ১৯৯২ সালে রক অ্যান্ড রোল হল অব ফ্রেমে জায়গা করে স্যাম ও ডেভ। গানের বাইরে তিনি রাজনীতিতে যুক্ত ছিলেন। ১৯৯৬ সালের নির্বাচনে রিপাবলিকান বব ডলের জন্য গানও লিখেছিলেন স্যাম।

১৯৩৫ সালে মিয়ামিতে জন্ম স্যামের। চার্চে সংগীত চর্চা করতেন। পরে গানকে পেশা হিসেবে বেছে নেন। ষাটের দশকে স্যাম ও ডেভ তুমুল জনপ্রিয়তা পান। মৃত্যুকালে স্যাম রেখে যান স্ত্রী, এক কন্যা ও দুই নাতি ও অমর কিছু গান।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে

সালমান খানের পিতা অসুস্থ বলিউড ভাইজান ও অভিনেতা সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন।…
সালমান খানের পিতা সেলিম খান

মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী – তাঁর বিরল কিছু মুহুর্তের ছবিতে দেখা যাক

নায়ক মান্না ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্‌রোগে…
মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান পাচ্ছে ১ কোটি ১৬ লাখ টাকা 

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নারী নির্মাতা রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড আবারো অনুদান পাচ্ছে। ইতালির…
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান
0
Share