Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

বিয়ে করেছেন পড়শী

পড়শী (কোলাজ করা) | ছবি: ফেসবুক

গোপনে বিয়ে সেরেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা পড়শী। পাত্র যুক্তরাষ্ট্রপ্রবাসী নিলয়।

গায়িকার ঘনিষ্ঠজনরা গণমাধ্যমকে বিয়ের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ২০০৮ সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার একই আসরের প্রতিযোগী ছিলেন পড়শী ও নিলয়। সেখান থেকেই বন্ধুত্ব ও প্রেম। গেল বছর নিলয়ের পরিবার বাংলাদেশে এলে বিয়ের আলাপ শেষে, দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়া হয়। তবে এখনই বিয়ে নিয়ে বিস্তারিত কিছু জানাতে নারাজ পড়শী-নিলয়ের পরিবার।

পড়শী ও নিলয় (কোলাজ করা) | ছবি: ফেসবুক

চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’ দিয়ে পরিচিতি পান পড়শী। এরপর গেল ১৬ বছর গান নিয়েই ব্যস্ত সময় পার করেছেন তিনি। সম্প্রতি প্রযোজনাও শুরু করেছেন এ গায়িকা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কেটি পেরির বিরুদ্ধে যৌন হেনস্তার গুরুতর অভিযোগ

কেটি পেরি ও রুবি রোজ মার্কিন পপ তারকা কেটি পেরির বিরুদ্ধে যৌন হেনস্তার একটি গুরুতর অভিযোগ সামনে এসেছে। প্রায়…
কেটি পেরির বিরুদ্ধে

ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের তালিকায়

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী তালিকা এ বছর ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের শীর্ষ ১০০ প্রভাবশালীর…
ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের
0
Share