Monday, November 2, 2026

বাংলাদেশে আর বিনিয়োগ নয়, স্টুডিওও বন্ধ – সালমান মুক্তাদির

রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

সালমান শাহ কেন এত অল্প সময়ে কিংবদন্তি হয়ে গেলেন?

October 2, 2026

কেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়া ছেড়ে দিলেন আমির খান?

September 26, 2026

বাংলাদেশে আর বিনিয়োগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। সম্প্রতি তাঁর স্টুডিও ভাঙচুরের ঘটনার পর দেশে আর স্টুডিও চালিয়ে যাবেন না বলেও জানিয়েছেন তিনি।

শনিবার ঢাকার মহাখালীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে এআই প্রযুক্তিতে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গ্যাপ’-এর বিশেষ প্রদর্শনী হয়। সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পাওয়া ছবিটির প্রদর্শনীতে এসে সাংবাদিকদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন সালমান মুক্তাদির।

সালমান মুক্তাদির

সরকারের সংশ্লিষ্টদের কাছে পৌঁছানোর চেষ্টা করেও কোনো সাড়া পাননি বলে জানান সালমান মুক্তাদির। তাঁর ভাষ্যে, খুব আন্তরিকতার সঙ্গে প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু সাড়া না পাওয়ায় এখন কিছু বললেও তা শোনা হবে বলে মনে করেন না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন সালমান মুক্তাদির। তাঁর মতে, যাঁদের এ বিষয়ে কথা বলা উচিত, তাঁরা বললেই ভালো। সাধারণ নাগরিকেরা শুধু সেই পরিস্থিতির অভিজ্ঞতা নিতে পারেন। এ নিয়ে তিনি কিছু বললেও বড়জোর কিছু মানুষের দৃষ্টি আকর্ষণ হবে, এর বেশি কিছু বদলাবে না।

অভিযোগ নিয়ে যা বললেন সালমান মুক্তাদির

নিজেকে ঘিরে ওঠা অভিযোগ প্রসঙ্গে সালমান মুক্তাদির বলেন, তিনি তো বলেছেনই, তিনি দোষী। তাঁর আক্ষেপ, অভিযোগকারীরা সামনে বসে কথা বললে দোষ স্বীকার করে বিষয়টির সমাধান করা যেত। কিন্তু প্রমাণ ছাড়াই অভিযোগ ছড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

তাঁকে ঘিরে ঘটনায় শ্বশুরের নাম উঠে আসা প্রসঙ্গেও কথা বলেন সালমান মুক্তাদির। তাঁর ভাষ্যে, ঘটনা যখন ঘটেই গেছে, তখন কোথা থেকে কী হলো, তা জানার সুযোগটাও তিনি পাননি। এ ধরনের ঘটনায় অনেকের জীবন, সুনাম ও ক্যারিয়ার শেষ হয়ে যায়। তাঁদের কাছে সবার জবাবদিহি থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সালমান মুক্তাদির

স্ত্রী ও সন্তানকে নিয়ে খুবই করুণ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন বলে জানান সালমান মুক্তাদির। একটি বড় বিপদ অতিক্রম করার চেষ্টা করছেন তাঁরা। তবে ক্ষতি হলেও দুঃখ করে বসে থাকতে রাজি নন তিনি।

কাজের ক্ষেত্রে স্ত্রীর কাছ থেকে অনেক সহযোগিতা পান বলে জানান সালমান মুক্তাদির। তাঁর মতে, জীবনসঙ্গী একে অন্যকে সাহায্য না করলে কেউ একা বড় হতে পারে না। একটি সম্পর্কে দুজনেরই সমান ভূমিকা থাকে বলেও মনে করেন তিনি।

নতুন করে কোনো বার্তা দিতে চান না সালমান মুক্তাদির। তাঁর মতে, পুরোনো বিষয়গুলো জমতে জমতে মানুষের মধ্যে বাজে পরিস্থিতি তৈরি হয়েছে, অনেকে মানসিকভাবে বিপর্যস্ত ও হতাশ। নতুন করে কিছু বলে মানুষকে আর চাপে ফেলতে চান না তিনি।

খ্যাতির খারাপ দিকটাও মেনে নিতে হয় বলে মনে করেন সালমান মুক্তাদির। তাঁর কথায়, জনপ্রিয়তার ভালো দিকটা নিলে নেতিবাচক দিকটাও নিতে হবে। যাঁরা এমন পরিস্থিতি সামলাতে পারেন না, তাঁদের জীবন ও ক্যারিয়ার শেষ হয়ে যায় বলেও মন্তব্য করেন তিনি।

সালমান মুক্তাদিরের ভাষ্যে, পৃথিবীর নিয়মই এমন, সব সময় ভালো কিছু ঘটবে না। জীবনের অন্য যেকোনো বিপদের মতো খারাপ সময়গুলোও অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে।

সূত্র: প্রথম আলো

Share

Read more

Local News