Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

আল্লু অর্জুন গ্রেপ্তার

‘পুস্পা ২’ তে আল্লু অর্জুন | ছবি: ফেসবুক

দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুনকে নারী দর্শক হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর পুলিশ তাকে চিক্কদপল্লি পুলিশ স্টেশনে নিয়ে গেছে। মৃত নারী দর্শকের নাম- রেবতী।

জানা গেছে, এরপর আল্লুকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। তাকে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হবে। স্থানীয় পুলিশ কমিশনারের টাস্ক ডিপার্টমেন্ট এবং ছিক্কদপল্লী থানার আধিকারিকরা সেখানে জড়ো হন অভিনেতার বাড়িতে। এর আগে অভিনেতা তেলেঙ্গানা হাইকোর্টের কাছে এফআইআর থেকে তার নাম মুছে ফেলার জন্য আবেদন করেছিলেন। তবে নিম্ন আদালতে এর কোনো শুনানি হয়নি।

আল্লু অর্জুন | ছবি: ফেসবুক

গত সপ্তাহে মুক্তি পেয়েছে আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবিটি। গত বুধবার ৪ ডিসেম্বর হায়দরাবাদের আরটিসি ক্রসরোডসের চিক্কদপল্লির সন্ধ্যা থিয়েটারে রাত সাড়ে নয়টায় ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ার ছিল।

ওই প্রিমিয়ারে হাজির ছিলেন রেবতী, তার স্বামী এবং ছেলে শ্রীতেজ। সন্ধ্যা থিয়েটারে পেইড প্রিমিয়ার শো চলাকালে হঠাৎ আল্লু অর্জুন সবাইকে চমকে হাজির হয়েছিলেন। আল্লুর হঠাৎ আগমনে সেখানে উপস্থিত দর্শক দিশাহারা হয়ে যান।

আল্লুকে একঝলক দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। ধাক্কাধাক্কির ফলে মাটিতে পড়ে পদপিষ্ট হয়ে মারা যান ৩৫ বছরের রেবতী। তার ১৩ বছরের ছেলেও দুর্ঘটনার শিকার হয়েছিল।

চিক্কদপল্লি পুলিশ স্টেশনে আল্লু অর্জুন, তার সুরক্ষাকর্মী এবং প্রেক্ষাগৃহের মালিকের বিরুদ্ধে সেকশন ১০৫ এবং ১১৮ (১) ধারায় মামলা করেছে রেবতীর পরিবার। পরিবারের বক্তব্য, আল্লুর আগমনের কোনো আগাম খবর দেওয়া হয়নি।

প্রেক্ষাগৃহের পক্ষ থেকে নিরাপত্তাজনিত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে রেবতীর পরিবারের অভিযোগ। রেবতীর মৃত্যুর আট দিনের মাথায় গ্রেপ্তার করা হয়েছে আল্লুকে।

 ‘পুষ্পা ২’-এর নায়িকা রাশমিকা মান্দানাও রেবতীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছিলেন। দুর্ঘটনার পর পরিবারের পাশে দাঁড়িয়েছে আল্লু। পরিবারকে ২৫ লাখ টাকা দিয়েছে। তবু হত্যা মামলায় গ্রেপ্তার হলেন তিনি।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share