Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬

অন্যরকম জামদানিতে জয়া আহসান

জয়া আহসান | ছবি: ফেসবুক

ঢাকার ঐতিহ্যবাহী জামদানি শাড়িকে ব্যতিক্রমী নকশায় গায়ে জড়িয়ে মুম্বাইয়ের ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসরে তাক লাগিয়েছেন দুই বাংলার পরিচিত মুখ, অভিনেত্রী জয়া আহসান।

জয়া আহসান | ছবি: ফেসবুক

অভিনেত্রীর পরণে থাকা শাড়ির পাশাপাশি আরেকটি চমকপ্রদ তথ্য হলো বাহারি সাজের এই শাড়ি তৈরি করতে সময় লেগেছে ৬ মাস!

বিষয়টি নিশ্চিত করে ৩ ডিসেম্বর, মঙ্গলবার জয়া আহসান নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, ‘সবসময় আমার সাজ পোশাকের মাধ্যমে আমি যে সংস্কৃতি থেকে উঠে এসেছি তা উপস্থাপন করার চেষ্টা করি। অনেক দিন ধরে আমার পরিকল্পনা ছিল একটু অন্যরকম করে জামদানি শাড়ি পরবো। আর তার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের চেয়ে বড় মঞ্চ কী হতে পারে! এ আয়োজনে নামিদামি অনেক শিল্পীদের সঙ্গে দেখা হয়। আমাকে আবারও এমন সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ, ফিল্মফেয়ারকে।’

অভিনেত্রী জয়া আহসানের ফেসবুক পোস্টের স্ক্রিনশর্ট

জয়ার সেই পোস্টে ভক্তরাও নানা রকম মন্তব্য করেছেন। অনেকেই অভিনেত্রীর এই সাজের প্রশংসা করেছেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এবারের বাফটা পুরস্কার কারা কারা জিতলেন?

বাফটা চলচ্চিত্র পুরষ্কার ২০২৬ বাংলাদেশ সময় রোববার দিবাগত রাতে অনুষ্ঠিত হয়েছে ৭৯তম ব্রিটিশ একাডেমি অব ফিল্ম…
এবারের বাফটা পুরস্কার কারা

রাশমিকা ও বিজয় জুটি বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন

রাশমিকা ও বিজয়ের বিয়ে অবশেষে রাশমিকা ও বিজয় জুটি বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন। বহুদিন ধরে চলা প্রেম আর বিয়ের…
রাশমিকা ও বিজয় জুটি বিয়ের

ফ্রান্সের প্রেসিডেন্টের প্রিয় বলিউড অভিনেতা কে?

এমানুয়েল মাখোঁ সম্প্রতি ভারত সফরে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও তাঁর স্ত্রী। তিনি এক অনুষ্ঠানে…
ফ্রান্সের প্রেসিডেন্টের প্রিয় বলিউড

পপ তারকা শাকিরা ভারতে কনসার্ট করতে আসছেন

ভারত সফরে শাকিরা বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা ভারতে কনসার্ট করতে আসছেন। শোনা যাচ্ছে এ বছরের এপ্রিল মাসে…
পপ তারকা শাকিরা ভারতে
0
Share