Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

বাংলাদেশের ‘সাবা’ এবার সৌদি আরবে!

মেহজাবীন চৌধুরী | ছবি: ফেসবুক

আগামী ৫ ডিসেম্বর জেদ্দায় অনুষ্ঠিত হতে যাওয়া রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের অফিশিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা, মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’।

রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতা বিভাগে বিভিন্ন দেশের ১৫টি সিনেমার সাথে লড়বে ‘সাবা’। সৌদি আরবের জেদ্দায় উৎসবটি চলবে আগামী ৫ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত। উৎসবটির চতুর্থ আসরে বিশ্বের ৮১টি দেশ থেকে এবার ১২০টি সিনেমা প্রদর্শনীর জন্য অফিশিয়ালি নির্বাচিত হয়। তার মধ্যে জায়গা করে নিয়েছে মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা।

মেহজাবীন চৌধুরীর ফেসবুক পোস্টের স্ক্রিনশর্ট

এই সুখবরটি ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী নিজেই। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি ‘সাবা’ সিনেমার পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ২০১৮ সালে নাটক-সিনেমা থেকে সাড়ে তিন দশকের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর সৌদি আরবের সিনেমা হলগুলোতে ক্রমাগত বাড়ছে দর্শকের ঢল। সিনেমার উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে দেশটি। তিন বছর ধরে আয়োজন করা হচ্ছে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। সারা বিশ্বের খ্যাতিমান নির্মাতারা তাদের সিনেমা নিয়ে আসছেন উৎসবে। তবে আন্তর্জাতিক অঙ্গনে প্রদর্শিত হলেও ‘সাবা’ দেশে মুক্তি পাবে ২০২৫ সালে। মাকসুদ হোসেন পরিচালিত এই সিনেমাতে মেহজাবীন ছাড়া আরও অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, রোকেয়া প্রাচী প্রমুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা

সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ প্রায় দুই বছর আগে কলকাতার একটি সিনেমার শুটিং করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম…
শবনম বুবলীর কলকাতার সিনেমা

নাটকীয়তা শেষে থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’ মুক্তি পাচ্ছে

‘জন নায়গন’ মুক্তি নানান নাটকীয়তার পর অবশেষে মুক্তি পাচ্ছে তামিল সিনেমার জনপ্রিয় তারকা ও…
থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’
0
Share