Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

বিরল রোগে আক্রান্ত অভিনেত্রী ফাতিমা সানা শেখ

ফাতিমা সানা শেখ | ছবি: ইনস্টাগ্রাম

আমির খানের প্রেমিকা হিসেবে চর্চিত ‘দঙ্গল কন্যা’ খ্যাত বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ এবার আলোচনায় উঠে এসেছেন অন্য কারণে, বিরল এক রোগে ভুগছেন তিনি। কি হয়েছে অভিনেত্রীর?

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের সাথে সাক্ষাৎকালে অভিনেত্রী সানা বলেন, ‘দঙ্গল সিনেমার শুটিংয়ের সময়ই আমার প্রথমবার এপিলেপসি অর্থাৎ মৃগী রোগ শনাক্ত হয়। শুরুতে বিষয়টি মানতেই পারছিলাম না আমি। স্বীকার করতেই রাজি ছিলাম না যে, আমার এমন স্নায়বিক রোগ রয়েছে। এ কারণে কোনো ওষুধও নেইনি।’

ফাতিমা বলেন, ‘খুব ভয়ে ছিলাম যদি লোকজনের সামনে খিঁচুনি শুরু হয়, যেটা কি না এই রোগের অন্যতম একটা লক্ষণ। মৃগীরোগীদের অনেক কলঙ্কের ভাগীদার হতে হয়, সবাই মনে করে আপনি হয়তো মাদকাসক্ত, মনোযোগ পেতে চাইছেন। অনেকেই এই রোগে আক্রান্তদের এড়িয়ে যেতে চান।’

অভিনেত্রী আরও বললেন, ‘বেশিরভাগ মানুষই মৃগীরোগ সম্পর্কে ভালোভাবে জানেন না। এটা কীভাবে মোকাবেলা করতে হয়, সে কথা জানেন না। লোকজনের এটা সম্পর্কে জ্ঞানের সত্যিই অভাব রয়েছে।’

মৃগীরোগীদের খিঁচুনি ঠিক কেমন হয়, তা ব্যাখ্যা করে ফাতিমা বলেন, ‘খিঁচুনির পরে মৃগীরোগীরা প্রায়শই ট্রমা অনুভব করতাম। যেহেতু আমি ঠিকমতো ওষুধ খেতাম না, তাই আমার বেশি খিঁচুনি হবে সেটাই স্বাভাবিক।’

উল্লেখ্য, বলিউড অভিনেতা আমির খানের ‘দঙ্গল’ সিনেমা দিয়ে বলিউডে নিজের বিশেষ জায়গা করে নেন ফাতিমা সানা শেখ। এরপর তাকে দেখা গেছে ‘লুডো’, ‘ধাক ধাক’ ও ‘স্যামবাহাদুর’ সিনেমা গুলোতে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’
0
Share