Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

মা হচ্ছেন আথিয়া, নানা সুনীল শেঠি

অভিনেতা সুনীল শেঠি ও অভিনেত্রী আথিয়া শেঠি | ছবি: ইনস্টাগ্রাম

মা হতে যাচ্ছেন বলিউড অভিনেতা সুনীল শেঠি কন্যা, অভিনেত্রী আথিয়া শেঠি! ৯ নভেম্বর দুই থেকে তিন হবার সুখবরটি ভক্তদের জানিয়েছেন আথিয়া ও তার স্বামী ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল দম্পতি।

নিজের ব্যক্তিগত ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সন্তানসম্ভবা হবার সুখবরটি নিশ্চিত করে একটি পোস্টে অভিনেত্রী আথিয়া লেখেন, ‘আওয়ার বিউটিফুল ব্লেসিং কামিং সুন, ২০২৫’

এই সুখবর পেয়ে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত থেকে শুভাকাঙ্ক্ষীরা। আথিয়ার মা হওয়ার খবর জানতে পেরে শুভেচ্ছা জানিয়েছেন সোনাক্ষী সিনহা, বাণী কাপুর, এষা গুপ্তার মতো অভিনেত্রীরা। আথিয়ার এই পোস্টে অবাক হননি নেটিজেনদের একাংশ। কারন চলতি বছরের শুরুতেই জোর গুঞ্জনে শোনা যাচ্ছিলো পরিবার পরিকল্পনা শুরু করেছেন সুনীল শেঠি কন্যা। যদিও সেই সময়ে এ খবরের কোনো সত্যতা নেই বলেই জানিয়েছিলেন আথিয়া-রাহুল দম্পতি।  

এর আগে প্রায় মাস কয়েক আগে একটি রিয়েলিটি শোয়ের মঞ্চে মজার ছলে সুনীল বলেছিলেন, ‘পরের সিজনে যখন আসব, তখন আমি নানার মতো হেঁটে দেখাবো।’

উল্লেখ্য, ২০১৯ সালে এক বন্ধুর মাধ্যমে আলাপ রাহুল-আথিয়ার। তারপর প্রায় চার বছরের প্রেম। অবশেষে ২০২৩ সালে সাতপাকে বাঁধা পড়েন কে এল রাহুল ও আথিয়া শেঠি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু
0
Share