Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

গুলিতে গুরুত্বর আহত আমেরিকান গিটারিস্ট

গিটারিস্ট জ্যাক ই লি | ছবি: সিএনএন

১৫ অক্টোবর লাস ভেগাসের নেভাদা-তে দুর্বৃত্তদের গুলিতে মারাত্মক জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন আমেরিকান গিটারিস্ট জ্যাক ই লি।

লাস ভেগাস মেট্রো পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিজের পোষ্য  কুকুরকে বেড়াতে নিয়ে যাওয়ার সময় গিটারিস্ট জ্যাকের উপর একাধিকবার গু’লি চালানো হয়। তবে লি শুটিংয়ের সরাসরি লক্ষ্য ছিল না, এটি রাস্তায় ‘এলোপাথাড়ি গুলি’ চালানোর ঘটনা বলেই মনে করছেন সেখানকার অফিসাররা।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ ডিজিটাল ও সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে শিল্পী প্রতিনিশি প্রতিনিধি জানিয়েছেন, ‘লি পুরোপুরি সচেতন আছেন এবং লাস ভেগাসের একটি হাসপাতালের আইসিউতে আছেন। তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।’

উল্লেখ্য, ১৯৮০-এর দশকে ওজি অসবোর্নের ব্যান্ডের সদস্য হিসেবে পরিচিতি পান জ্যাক ই লি। র‌্যান্ডি রোডস মারা গেলে ১৯৮২ সালে ওসবার্নের মূল গিটারিস্ট হিসেবে দায়িত্ব নেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এই বৈশাখে ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের সুযোগ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর…
ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের

বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা…
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো

জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ আসছে পহেলা বৈশাখে  

জেফার ও প্রীতমের ওয়েব ফিল্ম শিহাব শাহীন নির্মিত জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ মুক্তি পাচ্ছে পহেলা বৈশাখের দিন।…
জেফার–প্রীতমের ‘তুমি আমি শুধু’
0
Share