Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬

অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের নেপথ্যে নিমরাত? 

অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের নেপথ্যে নিমরাত? । ছবি: গুগল

কয়েক মাস ধরেই গুঞ্জন চলছে বিচ্ছেদের পথে হাঁটছেন বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। এই বিচ্ছেদ নিয়ে অনুরাগীদের নানান জল্পনা-কল্পনার মাঝেই তাদের সাথে যুক্ত হলো আরও একটি নাম। তিনি হলেন নিমরাত কৌর!

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফের তথ্যানুযায়ী, বর্তমানে আলাদাভাবেই থাকছেন অভিষেক ও ঐশ্বরিয়া। আলাদাভাবে বিভিন্ন ইভেন্টে উপস্থিত হওয়া হোক, কিংবা পারিবারিক ছবিতে ঐশ্বরিয়ার অনুপস্থিতি, এ বিষয়গুলো বরাবরই ইন্ধন যোগ করে আসছিল এ জুটির বিচ্ছেদের।

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন | ছবি: গুগল

এবার এই আ’গুনে ঘি ঢেলেছে সোশ্যাল মিডিয়া রেডিটের নতুন একটি পোস্ট। সেখানে একটি সূত্র দাবি করেছেন, অভিষেক নাকি তার ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। যা নিয়ে ঐশ্বরিয়ার সাথে তার টানাপোড়েন চলছিল। এর মাঝে ‘দাসভি’ সিনেমায় অভিনয় করতে গিয়ে সহকর্মী নিমরাতের প্রতি দুর্বল হয়ে পড়েন অভিষেক। যা পরবর্তীতে অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্ক ভাঙনের অন্যতম কারণে পরিণত হয়। অভিষেক ও নিমরাতের সেই সম্পর্ক এখন আর না থাকলেও এই কারণবসতই অভিষেক ও ঐশ্বরিয়ার মাঝে দ্বন্দ্ব চলমান।

একই সূত্রে আরো জানা গেছে, বর্তমানে একসাথে বসবাস করেন না অভিষেক ও ঐশ্বরিয়া। মেয়ে আরাধ্যকে নিয়ে আলাদা বাসায় থাকেন সাবেক এ বিশ্বসুন্দরী। তবে আলাদা থাকলেও এখনো আইনি বিবাহবিচ্ছেদ চাইছেন না তারা।

অভিষেক বচ্চন, আরাধ্য ও ঐশ্বরিয়া রাই বচ্চন | ছবি: গুগল

উল্লেখ্য যে, এতো গুঞ্জন ও বিভিন্ন দাবি আসার পরও অভিষেক বা ঐশ্বরিয়ার কেউই তাদের ব্যক্তিগত জীবন নিয়ে এখন পর্যন্ত কোনো কথা বলেননি। কোনো পক্ষের কাছ থেকেই কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ আসেনি। ফলে এ তারকা দম্পতির ভক্ত ও অনুরাগীরা এখনো আশাবাদী প্রিয় জুটিকে ঠিক আগের মতই একসাথে আবারো হাসিখুশি দেখার জন্য।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফ্রান্সের প্রেসিডেন্টের প্রিয় বলিউড অভিনেতা কে?

এমানুয়েল মাখোঁ সম্প্রতি ভারত সফরে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও তাঁর স্ত্রী। তিনি এক অনুষ্ঠানে…
ফ্রান্সের প্রেসিডেন্টের প্রিয় বলিউড

পপ তারকা শাকিরা ভারতে কনসার্ট করতে আসছেন

ভারত সফরে শাকিরা বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা ভারতে কনসার্ট করতে আসছেন। শোনা যাচ্ছে এ বছরের এপ্রিল মাসে…
পপ তারকা শাকিরা ভারতে

পশ্চিমবাংলায় বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ পেলেন যারা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এ বছরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সংগীত ও বিনোদনজগতের…
পশ্চিমবাংলায় বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ

রজনীকান্ত ও কমল হাসান একত্র হচ্ছেন চার দশক পর

রজনীকান্ত ও কমল হাসান দক্ষিণ ভারতের দুই মহাতারকা রজনীকান্ত ও কমল হাসান। গত চার দশক তাদের দুজনকে একসঙ্গে কোন…
রজনীকান্ত ও কমল হাসান একত্র
0
Share