Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

আসছে আফরান নিশোর দ্বিতীয় সিনেমা

আফরান নিশো | ছবি: আফরান নিশো ফ্যান পেজ

অভিনেতা আফরান নিশোর ভক্তদের জন্য এলো সুখবর। ২০২৪ সালের নভেম্বর বা ডিসেম্বর মাসেই শুরু হতে যাচ্ছে এ নায়কের নতুন সিনেমার শুটিং।

‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে ২০২৩ সালে বড় পর্দায় অভিষেক করেছিলেন নিশো। পরিচালক রায়হান রাফির হাত ধরে প্রথম ছবিতেই বাজিমাত করেছিলেন অভিনেতা। ফলে স্বাভাবিক ভাবেই ভক্তরা আশা করেছিলেন, এবার হয়তো নিয়মিত সিনেমায় নিশোকে দেখতে পারবেন তারা। তবে ঐ সিনেমাটির পর এখন পর্যন্ত আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে।

‘সুড়ঙ্গ’ সিনেমার পোস্টার । ছবি: গুগল

এই এক বছরে আর বড় পর্দায় দেখা না গেলেও ভক্তদের আশাহত করেননি নিশো। নিজের স্টাইলে ঘোষণা দিয়েছিলেন সিনেমায় নিয়মিত হওয়ার। অভিনেতা একটি সিনেমার জন্য প্রয়োজনীয় সময় নিয়ে প্রস্তুতি সেরে তবেই শুটিংয়ে নামতে চেয়েছিলেন। সেই সময়টুকু নিয়েই এবার শুটিং শুরু করতে যাচ্ছেন তিনি।

চলতি বছরের মে মাসে ভারতের এসভিএফের সঙ্গে যৌথ আয়োজনে একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণা দিয়েছিল আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সেই প্রতিষ্ঠানেই দুটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন আফরান নিশো। কিছুদিন পর শুটিং শুরু হতে যাওয়া নিশোর নতুন সিনেমাটি সেই দুই সিনেমার একটি। যা পরিচালনা করবেন শিহাব শাহীন। যদিও ছবিটির নাম এখনো জানা যায়নি।

নতুন সিনেমা নিয়ে নিশো জানান, ‘এখনই আমি কিছু বলতে চাচ্ছি না। সপ্তাহখানেকের মধ্যে টিম থেকে ঘোষণা দেওয়া হবে। তখনই জানানো হবে সব। শুটিং শুরু হবে নভেম্বর বা ডিসেম্বরে।’

অর্থাৎ, তখনই জানা যাবে, নিশোর সিনেমার নাম, অভিনয়শিল্পী ও অন্যান্য কলাকুশলীদের নাম।

২০২৫ সালের কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি দিতে চান সংশ্লিষ্টরা। সেই পরিকল্পনা অনুযায়ী খুব দ্রুতই শুটিং শেষে পোস্ট প্রোডাকশনের কাজ শুরু করবেন তারা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share