Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ৯, ২০২৬

কাজল আরেফিনকে রাফির চ্যালেঞ্জ

নির্মাতা কাজল আরেফিন অমি ও রায়হান রাফি | ছবি: ফেসবুক

৫ অক্টোবর নিজের প্রথম ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’র প্রেস মিটে জনপ্রিয় কাজল আরেফিন অমিকে রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ দিয়েছেন নির্মাতা রায়হান রাফি।

সাংবাদিকদের সাথে, অমি পরিচালিত একাধিক ওয়েব সিরিজ ওটিটিতে রেকর্ড করেছে। সেই রেকর্ড ভাঙার কথাই বুঝিয়ে নির্মাতা রাফি বলেছেন, ‘আমি যত কাজ করেছি সব রেকর্ড ভেঙে যায়। অমি আমার বন্ধু। সে বঙ্গ থেকে যে কাজগুলো করেছে, সেগুলো অনেক রেকর্ড গড়েছে। আমি বঙ্গের সঙ্গে প্রথম কাজ করতে যাচ্ছি। অমিকে ছাড়িয়ে যাওয়ার জন্য আমি চ্যালেঞ্জ হিসেবে নিলাম।’

তিনি আরও বলেন, ‘অমির সঙ্গে রেকর্ড ভাঙার যুদ্ধ হবে। এই যুদ্ধটা হোক কাজ দিয়ে। প্রথমবার ওয়েব সিরিজে নির্মাণ করতে যাচ্ছি। গল্পটি এমনভাবে তৈরি করেছি একেবারে শেষ দৃশ্যের আগ পর্যন্ত দর্শক বুঝতে পারবে না কী হতে যাচ্ছে।’

উল্লেখ্য, ‘ব্ল্যাক মানি’র মাধ্যমে প্রথমবার ওটিটিতে কাজ করতে যাচ্ছেন নায়ক রুবেল। সিরিজটিতে রুবেল এবং অমি ছাড়াও আরও আছেন সালাউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, পাভেল, মুকিত যাকারিয়া। ছয় পর্বের ওয়েব সিরিজটি চলতি বছরে মুক্তি পেতে পারে।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘মায়ের ডাক’ সিনেমার মহরতে

‘মায়ের ডাক’ সিনেমা দেশে ঘটে গেল এক বিরল ঘটনা। সাধারণত সিনেমার মহরতে দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের দেখা মেলা ভার।…
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ইরান-ইসরাইল দ্বন্দ্ব নিয়ে ১০টি সেরা সিনেমা ও সিরিজ

ইরান-ইসরাইল সংঘাতভিত্তিক ১০টি স্পাই থ্রিলার মধ্যপ্রাচ্যের রাজনীতি, গুপ্তচরবৃত্তি এবং দীর্ঘদিনের দ্বন্দ্ব…
ইরান-ইসরাইল দ্বন্দ্ব নিয়ে ১০টি সেরা সিনেমা ও সিরিজ

শারমীন সুলতানা সুমী- ‘দূর থেকে হলেও মানুষকে ভালোবাসতে হবে’

চিরকুট ব্যান্ড আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিনটি তাই অনেকের কাছেই বিশেষদিন। এ উপলক্ষে নিজের সংগ্রাম,…
শারমীন সুলতানা সুমী
0
Share