Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ২২, ২০২৬

রুবেলকে নিয়ে রাফি

রুবেল ও রায়হান রাফি (বাম থেকে) । ছবি: গুগল

শনিবার বিকেলে জানা গেল, তুফান-পরিচালক রাফির সাথে কাজ করছেন মার্শাল আর্ট মাস্টার- এক সময়ের জনপ্রিয় অভিনেতা রুবেল।

রায়হান রাফির পরবর্তী ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’ দিয়ে প্রথমবারের মত ওটিটিতে প্রবেশ করতে যাচ্ছেন ড্যাশিং হিরো রুবেল।

ঢাকার তেজগাঁওয়ের একটি হোটেলে ব্ল্যাক মানি ওয়েব সিরিজের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে পরিচালক, প্রযোজক এবং অভিনয়শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন। এই সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা পূজা চেরী। আরও আছেন সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়াসহ অনেকেই।

ছয় পর্বের এই ওয়েব সিরিজের শুটিং শিগগিরই শুরু হবে। এ বছরেই সিরিজটি মুক্তি পাবে, এমনটাই জানানো হয় সংবাদ সম্মেলনে।

রুবেল জানান, ‘ব্ল্যাক মানির মাধ্যমে মাধ্যমে ওয়েব সিরিজ জগতে আমার প্রবেশ ঘটতে যাচ্ছে। এখানে আমার সঙ্গে দুর্দান্ত কিছু শিল্পী কাজ করবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব ভালো কিছু করার।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে
0
Share