Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ৬, ২০২৬

তরুণ নাট্য নির্মাতা রাফাত মজুমদার আটক

রাফাত মজুমদার রিংকু | ছবি: ফেসবুক

২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে আটক করা হয়েছে তরুণ নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকুকে।

রাফাতের গ্রেফতার হওয়ার খবরটি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আলম। তিনি জানান, ২৩ সেপ্টেম্বর রাতে এ নির্মাতাকে গুলশান থানা এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

রাফাত মজুমদার রিংকু | ছবি: ফেসবুক

টেলিভিশন নাটক এবং ওয়েব সিরিজ নির্মাণের জন্য দর্শকদের মাঝে বেশ জনপ্রিয় রাফাত। তাইতো তার আটকের খবরে অনেককেই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করতে।

বিষয়টি নিয়ে অভিনেতা খায়রুল বাসারও একটি আবেগঘন পোস্ট করে লিখেছেন, ‘আমি বিশ্বাস করি এবং আমি জানি, নির্মাতা রাফাত মজুমদার রিংকু কখনো কারোর ক্ষতির কারণ হতে পারে না।’

খায়রুল বাসারের পোস্টের স্ক্রিন শট । ছবি: ফেসবুক

তিনি যোগ করেন, ‘নির্মাতা রিংকুকে যারা চিনেন বা জানেন তারাও তা ভালো করেই জানার কথা। নির্মাতা রিংকুকে কেন কি কারণে মধ্য রাতে আটক করা হয়েছে তা এখনো জানা যায়নি।’

পোস্টের শেষে বাসার বলেন, ‘যদি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে সে আটক হয়ে থাকে; তাহলে এই পরিবর্তিত সময়ে সকলের উচিত যার যার অবস্থান থেকে এমন পদক্ষেপের প্রতিবাদ করা। দ্রুত নির্মাতা রিংকুকে মুক্তি দেওয়া হোক।’

প্রসঙ্গত, রাফাত মজুমদার নির্মিত কাজগুলো সাধারণত নতুন ধাঁচের হয়ে থাকে। তিনি পর্দায় তুলে ধরার চেষ্টা করেন সমসাময়িক সামাজিক বাস্তবতাকে। একারণেই তরুণদের মধ্যে তিনি বিশেষভাবে জনপ্রিয়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসছে ‘মাসুদ রানা’

‘মাসুদ রানা’র ট্রেলার প্রকাশ হবে বৃহস্পতিবার অবশেষে মুক্তি পাচ্ছে ‘মাসুদ রানা’ সিনেমা ।  দীর্ঘদিন ধরে অপেক্ষায়…
কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসছে ‘মাসুদ রানা’

কিভাবে বিদুষী বর্ণিতা হয়ে উঠলেন লাক্স সুপারস্টার?

লাক্স সুপারস্টার ২০২৫ লাক্স সুপারস্টার ২০২৫-এর সেরার মুকুট জিতলেনমেহেবুব আলম ও মেরী ইয়াসমিন দম্পতির একমাত্র…
বিদুষী বর্ণিতা

‘প্রজেক্ট হেইল মেরি’-প্রধানমন্ত্রীর দেখা এই সিনেমায় কী আছে?   

প্রেক্ষাগৃহে তারেক রহমান ও জাইমা রহমান শুক্রবার রাতে মেয়ে জাইমা রহমানকে নিয়ে ঢাকার সীমান্ত সম্ভার সিনেমা হলে…
‘প্রজেক্ট হেইল মেরি’

সিনেমায় জুটি তারপর একে অন্যের বিরুদ্ধে দিয়েছেন মামলা

ব্লেক লাইভলি ও জাস্টিন বালডোনি ‘ইট এন্ডস উইথ আস’ সিনেমায় জুটি হয়েছিলেন ব্লেক লাইভলি ও জাস্টিন বালডোনি। সেখান…
সিনেমায় জুটি
0
Share