Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬

তারিক আনাম হলেন শিল্পী সংঘের প্রধান

তারিক আনাম খান | ছবি: গুগল

শিল্পীদের তোলা সংস্কারের দাবিতে গঠন করা হয়েছে অভিনয়শিল্পী সংঘের চার মাস মেয়াদী অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি। নতুন এই কমিটির প্রধান হিসেবে দায়িত্বে থাকছেন অভিনেতা তারিক আনাম খান।

অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি নিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

জানা গেছে, নানা অভিযোগ তুলে টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের বিরুদ্ধে সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন সংস্কারকামী শিল্পীরা। ফলশ্রুতিতে, বুধবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীর একটি কনভেনশন হলে জরুরি সভা ডাকা হয় শিল্পী সংঘ থেকে। সেখানেই বর্তমান কমিটিকে যেকোনো সিদ্ধান্ত নেয়া থেকে বিরত রেখে অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির মেয়াদ থাকবে চার মাস।

আরও জানা গেছে, সংস্কারকামী শিল্পীরা সংঘের সভাপতি, সাধারণ সম্পাদকসহ যারা আওয়ামী লীগ সরকারের দলীয়ভুক্ত ছিলেন, তাদের পদত্যাগের দাবি তুললেও কেউ পদত্যাগ করছেন না।

বিষয়টি নিয়ে নাসিম বলেন, ‘সবার সব কথা শুনে তারিক আনাম খানকে প্রধান করে ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’ নামে একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। শিল্পীদের নিয়ে তিনি আগামী চার মাস কমিটিতে থাকবেন এবং সংস্কারের জন্য কাজ করবেন। এরপর একটা নির্দিষ্ট সময় দেখে নির্বাচনের ঘোষণা করবেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের ২১ সদস্যবিশিষ্ট কমিটির কেউই পদত্যাগ না করলেও এই চার মাস তারা তাদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন। কিন্তু তারা কোনো মেজর সিদ্ধান্ত নিতে পারবেন না। সেটা শুধু কমিটি প্রধানই পারবেন।’

১৯ সেপ্টেম্বর থেকেই অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটির দায়িত্ব নেওয়ার কথা রয়েছে তারিক আনামের। তার সঙ্গে কমিটিতে থাকবেন আরও চারজন। কারা এই চারজন? এই নামগুলো এখনো জানা যায়নি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কেন ভোট দিতে পারছেন না শাকিব-জয়া-মেহজাবীন?

ভোটের আগে শোবিজ অঙ্গনে আলোচনা তুঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট বৃহস্পতিবার। ভোটের আগে দেশের শোবিজ…
কেন ভোট দিতে পারছেন না শাকিব-জয়া-মেহজাবীন?

জামায়াতের প্রচারণায় শাকিব খান, নেপথ্যে কী

সোশ্যাল মিডিয়ায় শাকিবকে নিয়ে ভুয়া কার্ড ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে ঘিরে আবারও ভুয়া তথ্য ছড়ানো…
জামায়াতের প্রচারণায় শাকিব খান, নেপথ্যে কী

তানজিন তিশা শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ

তানজিন তিশা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বড় পর্দায় অভিষেক নিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের মধ্যে…
তানজিন তিশা শাকিব খানের
0
Share