Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

পেরুতে যাচ্ছে তৌহিনের শিল্পকর্ম

তৌহিন হাসান । ছবি: ফেসবুক

২০২৪ সালের পেরু ডিজাইন বিয়েনেলে নির্বাচিত হয়েছে ভিজুয়্যাল আর্টিস্ট তৌহিন হাসানের একটি শিল্পকর্ম। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী নিজেই।

১৭ সেপ্টেম্বর নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সুখবরটি জানিয়ে তৌহিন একটি পোস্ট করেছেন। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার একটি শিল্পকর্মের সিরিজ নির্বাচিত হয়েছে Peru Design Biennial 2024-এ। শিরোনাম- My language is Bengali; what’s yours? বিষয়বস্তু: বাংলা ভাষা, ১৯৫২-এর ভাষা আন্দোলন ও বিশ্বের বহুমাত্রিক ভাষা।’

পেরু ডিজাইন বিয়েনেলে নির্বাচিতদের তালিকা । ছবি: ফেসবুক

একই পোস্টে তিনি জানান, পেরুর এই আয়োজনে ২২,২৫৬ জন আবেদনকারী শিল্পীর মধ্যে নির্বাচিত শিল্পী ৫৬০ জন। ২০২৪ সালের নভেম্বরের ১৫ তারিখ থেকে শুরু হয়ে ২৮ তারিখ পর্যন্ত এই বিয়েনেল প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে পেরুর রাজধানী লিমা শহরে।

সবশেষে সকলকে সবান্ধব আমন্ত্রণ জানিয়েছেন তৌহিন। সুখবরটি জানানোর পর থেকে পোস্টের মন্তব্যের ঘরে এ শিল্পীর শুভাকাঙ্খীরা তাকে অভিনন্দন জানাচ্ছেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান কতগুলো নারীর সাথে সম্পর্কে জড়িয়েছেন ?  

আমির খান তারকাদের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে। এবার ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের পালা। আমির…
আমির খান কতগুলো নারীর সাথে

এবার অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’

অস্ট্রিয়ার ভিয়েনায় ‘দেলুপি’ নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার অস্ট্রিয়ার…
ভিয়েনায় বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’

হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপ ট্রাম্পকে কড়া সমালোচনা করলেন  

ট্রাম্পের সমালোচনায় মেরিল স্ট্রিপ ডোনাল্ড ট্রাম্প-সমর্থিত সেভ আমেরিকা অ্যাক্ট নিয়ে হলিউড অভিনেত্রী মেরিল…
মেরিল স্ট্রিপ ট্রাম্পকে কড়া সমালোচনা

২০২৬ সালে যে ১৫টি বইভিত্তিক চলচ্চিত্র মুক্তি পাচ্ছে 

১৫টি বইভিত্তিক চলচ্চিত্র ২০২৬ সাল বইপ্রেমী ও সিনেমাপ্রেমীদের জন্য খুবই চমকপ্রদ বছর। এ বছরে বেশকিছু সিনেমা মুক্তি…
২০২৬ সালে যে ১৫টি বইভিত্তিক চলচ্চিত্র
0
Share