Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

কাদের অনুদান দিলেন এই বিটিএস তারকা?

বিটিএস তারকা কিম নামজুন ওরফে আরএম | ছবি: ইনস্টাগ্রাম

নিজের ৩০তম জন্মদিন উপলক্ষে ‘এভরিওয়ানস ভেটেরানস ড্রিম’প্রজেক্টে ৭৪ হাজার ৬০০ ডলার অনুদান দিয়েছেন কোরিয়ান কে-পপ ব্যান্ড বিটিএস তারকা কিম নামজুন ওরফে আরএম।

বিশ্বব্যাপী সেনাবাহিনীকে যতটা জৌলুসপূর্ণ দেখানো হয়, সাবেক সেনারা তার ধারেকাছেও থাকেন না। অনেকের রীতিমতো কষ্টেসৃষ্টে দিন কাটাতে হয়। তাদের জন্য থাকে নানা সংস্থার দান ও অন্যান্য ব্যবস্থা। নানা সময়েই বিশ্বের জনপ্রিয় তারকারা সৈন্যবাহিনীর সাবেক সদস্যদের সাহায্য করেন। সম্প্রতি এমনই একটি অনুদান দিলেন বিটিএস তারকা আরএম।  

ভেটেরান মূলত বলা হয় সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত, ক্ষেত্রবিশেষে যুদ্ধে আহত বা ক্ষতিগ্রস্ত সেনাদের। আরএমের দান থেকে পাওয়া অর্থ দক্ষিণ কোরিয়ার ভেটেরানদের জন্য ব্যবহার করা হবে। কেবল ভেটেরান না, তাদের পরিবারও অর্থ ও অন্যান্য সাহায্য লাভ করবেন।

দান সম্পর্কে বিটিএস তারকা আরএম বলেন, ‘আমি সম্প্রতি দেশের জন্য কাজ করা বহু মানুষের অবদান সম্পর্কে উপলব্ধি করেছি। আশা করছি, আমার এ দান দেশের জন্য কাজ করা, নিজেকে উৎসর্গ করা ভেটেরানদের কাজে লাগবে। তারা আমাদের সময়ের নায়ক। আমি একই সঙ্গে ধন্যবাদ জানাতে চাই বিটিএস আর্মিকে, কেননা তারা সবসময় আমার ও বিটিএসের মনোবল চাঙ্গা রেখেছে।’

দক্ষিণ কোরিয়ার নিয়ম অনুযায়ী বর্তমানে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন বিটিএস লিডার। তবে তার মাঝেও অন্যের প্রয়োজনে উপস্থিত থাকতে ভোলেন না জনপ্রিয় র‍্যাপার কিম নামজুন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

ইয়াশ রোহান ও পারসা ইভানা এখন ‘একসাথে আলাদা’ 

‘একসাথে আলাদা’ ওয়েব নাটক দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও পারসা ইভানা। সম্প্রতি তাঁরা দুইজন নতুন…
ইয়াশ রোহান ও পারসা ইভানা

আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন  

আসিফ আকবর দেশের একসময়ের তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন। তাঁর বিরুদ্ধে…
আসিফ আকবর বিদেশি মদ

থালাপতি বিজয় বিচ্ছেদ ও পরকীয়া নিয়ে যা বললেন  

থালাপতি বিজয় দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় বর্তমানে ব্যক্তিগত জীবন নিয়ে তীব্র…
থালাপতি বিজয় বিচ্ছেদ ও পরকীয়া নিয়ে
0
Share