Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ৭, ২০২৬

উপদেষ্টা নাহিদকে নিয়ে নায়লা নাঈমের স্ট্যাটাস 

নায়লা নাঈম ও উপদেষ্টা নাহিদ ইসলাম (বাম থেকে) । ছবি: ফেসবুক

এক ‘মধুর’ বিপাকে পড়েছেন ‘জান ওহ বেবি’ খ্যাত মডেল-অভিনেত্রী নায়লা নাঈম। তার বিপাকটি হলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন-সরকারে দায়িত্বপ্রাপ্ত তথ্য-সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে।

মূলত উপদেষ্টা নাহিদের বাসা ও নায়লার বাসা খুব কাছাকাছি। দুজনেই থাকেন ঢাকার খিলগাঁওয়ে দক্ষিণ বনশ্রীতে। এমন কাছাকাছি বসবাসের কারণেই বিপাকে পড়েছেন অভিনেত্রী। কেননা, উপদেষ্টা বলে কথা, তার জন্য এলাকায় নিশ্চিত করা হচ্ছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বিষয়টি নিয়েই মজার ছলে নিজের ভেরিফাইড ফেসবুক হ্যান্ডেল থেকে একটি স্ট্যাটাস পোস্ট করেন অভিনেত্রী।

ফেসবুকে নায়লা নাঈম লেখেন, ‘আমি আছি আর এক প্যারায়। সমন্বয়ক নাহিদ ইসলাম আর আমাদের বাসা কাছাকাছি। উনার অতিরিক্ত সেফটি মেইনটেইন করার জন্য বাসায় যাইতেও জ্যাম, বাহির হইতেও জ্যাম। জ্যাম খাই ২ বেলা।’

নায়লা নাঈমের পোস্টের স্ক্রিন শট । ছবি: ফেসবুক

নিজের এই পোস্টটি প্রসঙ্গে আবার কথা বলেছেন নায়লা। তিনি বলেন, ‘এটা মজা করে লিখেছি এর বেশি কিছু না। মূলত, আমার বাড়ির সামনের রাস্তা খানা-খন্দে ভরা। রাস্তার অবস্থা বেহাল। একটুতেই সেখানে পানি জমে যায় আর যানজট সৃষ্টি হয়। এজন্যই প্যারার মধ্যে আছি কথাটি লিখেছি।’

উপদেষ্টার নিরাপত্তা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘একজন উপদেষ্টাকে বাড়তি নিরাপত্তা দেওয়া হবে—এটাই স্বাভাবিক। এ নিয়ে আমার বা আমাদের আশপাশের কারও কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো ওই একটাই—জ্যাম। রাস্তাটা ঠিক হলে এর সমাধান হবে।’

নায়লা নাঈমকে বর্তমানে বিনোদন জগতের কাজে দেখা যায় না। কিছুদিন আগে তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। ফলে পরিবারকেই তিনি বেশির ভাগ সময় দিচ্ছেন বলে জানা গেছে। মডেল-অভিনেত্রী ছাড়াও নায়লার আরেকটি পেশা আছে। তিনি একজন ডেন্টিস্ট। তাই চিকিৎসার কাজে চেম্বারেও সময় দেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে
0
Share