Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

শিল্পী মুস্তাফা মনোয়ার লাইফ সাপোর্টে 

মুস্তাফা মনোয়ার | ছবি: গুগল

বাংলাদেশের প্রবীণ শিল্পী মুস্তাফা মনোয়ারকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তার অবস্থার আরও অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে।

মুস্তাফা মনোয়ারের অসুস্থতার খবরটি নিশ্চিত করেছেন তার স্ত্রী মেরী মনোয়ার।

জানা গেছে, দীর্ঘদিন ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছেন দেশের ‘পাপেটম্যান’ খ্যাত এ শিল্পী। নিউমোনিয়া ও প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত তিনি। কিছুদিন আগে চিকিৎসার জন্য মুস্তাফা মনোয়ার গিয়েছিলেন ভারতের দিল্লিতে। সেখানে প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা করানো হয়। এরপর সুস্থ হয়ে দেশে ফিরে আসেন তিনি।

তবে সম্প্রতি বাসায় মাথা ঘুরে পড়ে গেলে মুস্তাফা মনোয়ারকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবশেষ ৭ সেপ্টেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

প্রসঙ্গত, বাংলাদেশে পাপেট শিল্পের বিপ্লব ঘটেছে মুস্তাফা মনোয়ারের তার হাত ধরেই। তার কর্মজীবন শুরু হয় পূর্ব পাকিস্তানে চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে প্রভাষক হিসেবে। পরবর্তীকালে তিনি বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালক, শিল্পকলা একাডেমির মহাপরিচালক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশনের জেনারেল ম্যানেজার ও এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি দায়িত্ব পালন করেছেন জনবিভাগ উন্নয়ন কেন্দ্রের চেয়ারম্যান ও এডুকেশনাল পাপেট ডেভেলপমেন্ট সেন্টারের প্রকল্প পরিচালক হিসেবে।

১ সেপ্টেম্বর ছিল শিল্পী এই গুণী শিল্পীর ৮৯তম জন্মদিন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা

সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ প্রায় দুই বছর আগে কলকাতার একটি সিনেমার শুটিং করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম…
শবনম বুবলীর কলকাতার সিনেমা

নাটকীয়তা শেষে থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’ মুক্তি পাচ্ছে

‘জন নায়গন’ মুক্তি নানান নাটকীয়তার পর অবশেষে মুক্তি পাচ্ছে তামিল সিনেমার জনপ্রিয় তারকা ও…
থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’
0
Share