Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

মঞ্চে ফিরছেন অস্কারজয়ী কেট ব্লানচেট

অস্কারজয়ী অভিনেত্রী কেট ব্লানচেট । ছবি: বিবিসি

আন্তন চেখভের ‘দ্য সিগাল’-এর আর্কাদিনা চরিত্রে দীর্ঘ পাঁচ বছরর পর মঞ্চনাটকে ফিরছেন হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী কেট ব্লানচেট।

আগামী বছর ফেব্রুয়ারিতে লন্ডনের বার্বিক্যান থিয়েটারে শুরু হয়ে ছয় সপ্তাহ ধরে চলবে ‘দ্য সিগাল’ মঞ্চ নাটক। নাটকটির পরিচালক থমাস অস্টারমিয়ার বরাতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, এবারই মঞ্চনাটকে প্রথম নন এই অভিনেত্রী। এর আগে ২০১২ সালে কেট ব্লানচেটকে দেখা গিয়েছিল ‘বিগ অ্যান্ড স্মল’ নামের একটি মঞ্চনাটকে। পরে ২০১৯ সালে লন্ডনে ‘হোয়েন উই হ্যাভ সাফিশিয়েন্টলি টর্চাড ইচ আদার’ নামে।


নির্মাতা থমাস আরও জানিয়েছেন, ‘আমি কয়েক বছর ধরে কেটের মঞ্চ অভিনয়ের ব্যাপারে আগ্রহ জানতাম। এমনকি তাকে মঞ্চে দেখাটা দারুণ একটি ব্যাপার। আমি খুবই উচ্ছ্বসিত, একসঙ্গে প্রথম শৈল্পিক কোনো কাজ করতে যাচ্ছি। নতুন একটি প্রজন্ম আর্কাদিনা চরিত্রের মধ্যে এই অভিনেত্রীকে আলাদা করে খুঁজবে।’

উল্লেখ্য, দুই বছর আগেও এই খ্যাতিমান নির্দেশক ‘দ্য সিগাল’ মঞ্চায়ন করেন। সেই সময় সিরিজ ‘গেম অব থ্রোন’ অভিনেত্রী এমিলিয়া ক্লার্ককে দেখা গিয়েছিল অভিনয়ে। এবার ‘দ্য সিগাল’-এ গুরুত্বপূর্ণ ট্রিগোরিন চরিত্রে অভিনয় করবেন টম বার্ক।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share