Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

বুকের ভিতর দুমরে মুচরে যাচ্ছে: পরীমণি

পরীমণি | ছবি: ফেসবুক

মা হওয়ার পর থেকে বাচ্চাদের নিয়েই কেটে যাচ্ছে চিত্রনায়িকা পরীমণির জীবন। নিজের ছেলে- মেয়ে তো বটেই, যে কারও ছোট বাচ্চার জন্যই তার মায়া যেন আরও বেড়ে গেছে। বিষয়টি আবারও বোঝা গেলো সোশ্যাল মিডিয়ায় পরীর নতুন পোস্ট দেখে।

পরীমণি তার অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে একটি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে বন্যায় বিপর্যস্ত এক শিশুকে। সেই শিশুটির পুরো শরীর ডুবে আছে পানির নিচে, কেবল মায়াবী- অসহায় মুখটি আছে পানির উপরে। শিশুটির অসহায় চাহনি মন কাঁদিয়েছে পরীর।

পরীমণির পোস্ট করা শিশুর ছবি । ছবি: ফেসবুক

তাইতো পোস্টের ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘আল্লাহ! কি করবো আমি! বুকের ভিতর দুমরে মুচরে যাচ্ছে। এই চোখের দিকে তাকিয়ে কি করে ঘুমাবো!’ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে চিত্রনায়িকা যোগ করেন, ‘আল্লাহ তুমি সহায় হও। কেউ নাই আর এখন।’

পরীমণির পোস্টের স্ক্রিন শট । ফেসবুক থেকে সংগৃহীত

সবশেষে পরী লেখেন, ‘আমি যাবো । আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে যা করার করবো ইনশাআল্লাহ।’

পরীমণি ছাড়াও এই শিশুর ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নেটিজেনদের অনেকেই।

প্রসঙ্গত, পাহাড়ি ঢল আর বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় বিপর্যস্ত বাংলাদেশের নয়টি জেলা। বন্যাকবলিত জেলাগুলো হলো- ফেনী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও খাগড়াছড়ি। বাড়িঘরে পানি ওঠায় বিপাকে পড়েছেন এসব জেলার বেশিরভাগ মানুষ। ক্রমশ পানির উচ্চতা আরও বৃদ্ধি পাচ্ছে বলে জানা গেছে। এমতাবস্থায় এ জেলাগুলোর মানুষদের জন্য প্রার্থনা করছেন সকলে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা

এই বৈশাখে ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের সুযোগ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর…
ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের

বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা…
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো
0
Share