Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

বাঁধার মুখে ‘মাদার অব ডেমোক্রেসি’

বেগম খালেদা জিয়া | ছবি: গুগল

বাঁধার সম্মুখীন হলো বিএনপি চেয়ারপার্সন ও দুইবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে নির্মিতব্য সিনেমা ‘মাদার অব ডেমোক্রেসি’। চলচ্চিত্রটি নির্মাণ বন্ধ করতে পাঠানো হয়েছে লিগ্যাল নোটিশ।

২১ আগস্ট লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি জানান, জিয়া পরিবারের কেউ এই চলচ্চিত্রের কথা জানেন না। কাউকে না জানিয়ে এমন সিনেমা বানানো উচিত নয়। তাই এটা বন্ধ না করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এর আগে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কোনো সিনেমা বা ডকুমেন্টারি বানানোর কোনো প্রকার অনুমতি জিয়া পরিবারের কোনো সদস্য কিংবা বিএনপির পক্ষ থেকে দেয়া হয়নি।

অপরদিকে, খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণের ইচ্ছা প্রকাশ করা পরিচালক এম কে জামান জানিয়েছিলেন, সিনেমা নির্মাণের জন্য বেগম জিয়ার অনুমতি নিয়েছেন তিনি। তার ভাষ্যমতে, ‘অনেক দিন ধরে আমরা চলচ্চিত্রটি নিয়ে কাজ করছিলাম। নানা তথ্য সংগ্রহ করেছি। ম্যাডামের (খালেদা জিয়া) জীবনবৃত্তান্তও বিস্তারিত জেনেছি। চলচ্চিত্রটি নির্মাণের আগে আমরা তার অনুমতিও নিয়েছি। বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এ চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে।’

কারা অভিনয় করবেন জামানের সিনেমায়, সেই বিষয়ে তিনি কিছু বলতে চাননি। যদিও সিনেমাটির নাম কি দিতে চেয়েছিলেন তা জানান পরিচালক।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা

এই বৈশাখে ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের সুযোগ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর…
ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের

বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা…
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো
0
Share