Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

নায়করাজকে যেভাবে স্মরণ করছেন তার পরিবার 

বাপ্পারাজ ও সম্রাটের সাথে নায়করাজ রাজ্জাক । ছবি: গুগল

২১ আগস্ট ২০২৪। নায়করাজ রাজ্জাককে বিদায় জানানোর সাত বছর পূর্ণ হলো আজ। ২০১৭ সালের আজকের দিনে তিনি ওপারে পাড়ি জমালেও অনবদ্য কাজের মাধ্যমে তিনি বেঁচে আছেন বাংলা চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে।

নানান আয়োজনে প্রতি বছর এই দিনে রাজ্জাককে স্মরণ করে থাকেন তার পরিবার। ২০২৪ সালেও এর ব্যতিক্রম নয়।

রাজ্জাকের ছোট ছেলে সম্রাটের কাছ থেকে জানা গেছে, এবছর তারা বনানী কবরস্থানে অভিনেতার কবর জিয়ারত তো করবেনই। পাশাপাশি বাসায় পবিত্র কোরআন শরীফ তিলাওয়াত ও দোয়া প্রার্থনা করা হবে। এছাড়াও বাসায় ও বাহিরে গরিব মানুষদের খাওয়ানোর আয়োজনও থাকবে।

রাজ্জাক ও সম্রাট । ছবি: গুগল

বাবা রাজ্জাক প্রসঙ্গে সম্রাট জানান, ‘অন্য সবার কাছে বাবা ছিলেন চলচ্চিত্রের হিরো। কিন্তু তিনি আমাদের কাছে ছিলেন বাস্তব জীবনের নায়ক। ব্যক্তিজীবনে কত সংগ্রাম করে বাবা নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, সে গল্প বলে শেষ করা যাবে না। সেসব গল্প তিনি আমাদের বলতেন। কোনো জিনিসের প্রতি কারও যদি একাগ্রতা থাকে, তাহলে মানুষ তার লক্ষ্যে পৌঁছাতে পারে, এটা বাবা প্রমাণ করে দেখিয়েছেন।’

দেশীয় চলচ্চিত্রশিল্পের ভিত তৈরি হয়েছে যে অভিনয়শিল্পীদের অবদানে, রাজ্জাক তাদের মাঝে অন্যতম। নায়ক থেকে তার নায়করাজ হওয়ার পথটা সহজ ছিল না।

রাজ্জাক ও তার স্ত্রী লক্ষ্মী । ছবি: গুগল

ভারতের কলকাতা শহরের নাকতলায় ১৯৪২ সালের ২৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন রাজ্জাক। তার বেড়ে ওঠাও সেখানেই। পরবর্তীকালে সালটা যখন ১৯৬৪, বাংলাদেশের স্বাধীনতার আগে ভারত ছেড়ে স্ত্রী লক্ষ্মী ও সন্তান বাপ্পারাজকে নিয়ে ঢাকা চলে আসেন তিনি। ১৯৬৬ সালে ‘বেহুলা’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে অভিনয়ের মধ্য দিয়ে সকলের নজর কাড়েন তিনি। এরপর তিনি আর থেমে থাকেননি।

চার দশকের অভিনয় জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করে সেলুলয়েডের পর্দায় দ্যুতি ছড়িয়েছেন নায়করাজ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে
0
Share