Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

গুচির নতুন অ্যাম্বাসেডর হলেন বিটিএসের জিন

বিটিএসের ভোকাল জিন | ছবি: ইনস্টাগ্রাম

বিশ্বব্যাপী আলোচিত কে-পপ ব্যান্ড বিটিএসের জ্যৈষ্ঠ সদস্য জিনের ব্যক্তিগত ক্যারিয়ারে যুক্ত হলো নতুন সাফল্য।

বিশ্ববিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড গুচি’র নতুন গ্লোবাল অ্যাম্বাসেডর বা শুভেচ্ছাদ্যূত হিসেবে যুক্ত হয়েছেন কে-পপ ব্যান্ড বিটিএসের ভোকাল কিং সিওক জিন। বিষয়টি নিজেদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পোস্টে নিশ্চিত করেছেন ফ্যাশন ব্র্যান্ড গুচি।  

নিজেদের ইনস্টাগ্রামে জিনের লাল শার্ট পরা একটি ছবি শেয়ার করে গুচির পক্ষ থেকে লেখা হয়েছে, ‘গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জিনকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। ব্যক্তিত্ব এবং মেধা প্রশংসার যোগ্য। তিনি একজন উদার মনের অসাধারণ শিল্পী। যিনি গান দিয়ে মানুষের মন জয় করতে পেরেছেন। তার সঙ্গে এই যাত্রা শুরু করতে পেরে আমারা সম্মানিতবোধ করছি। বিটিএস তারকা জিনকে গুচি পরিবারে আমাদের নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে স্বাগত জানাচ্ছি।’

গুচির সেই পোস্টের কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে জিন ভক্তদের শুভেচ্ছাবার্তা।  

বিটিএসের সদস্যদের মধ্যে বয়সে সবচেয়ে বড় জিন। তাই সবার আগে ২০২২ সালে মিলিটারি প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন। চলতি বছরের জুন মাসে প্রশিক্ষন শেষ করে সিভিল লাইফ কাটাচ্ছেন এই ভোকাল। এই সময়ে ক্যারিয়ারে বিভিন্ন নতুন অধ্যায় যুক্ত করে চলেছেন তিনি। চলতি প্যারিস অলিম্পিকের মশাল বহনের দায়িত্ব পড়ে জিনের কাধে।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সকল অস্কারজয়ী অভিনেত্রীর তালিকা- ১৯২৯ থেকে ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীরা সম্প্রতি ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার) প্রধান সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত মোট ৮১ জন…
সকল অস্কারজয়ী অভিনেত্রীর তালিকা

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে
0
Share