Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

জায়েদ খানের জন্য যে কাণ্ড করলেন কানাডার নারীভক্ত

জায়েদ খান | ছবি: ফেসবুক

চিত্রনায়ক জায়েদ খান ও তার নারী ভক্তদের উন্মাদনা হরহামেশাই থাকে চর্চায়। এবার কানাডায় গিয়েও অভিনেতা বিস্মিত হলেন একজন নারী ভক্তের কান্ড দেখে।

দেশের বাইরে বিভিন্ন শো’য়ে অংশগ্রহণ করে বর্তমানে ব্যস্ত সময় পার করেন জায়েদ। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, দুবাই, যুক্তরাজ্য ও মালয়েশিয়ার পর কানাডার ক্যালগেরিতে গিয়ে ১৪ জুলাই পারফর্ম করেছেন তিনি। কানাডায় এবারই জায়েদের প্রথম পারফরম্যান্স ছিল। আর সেখানে গিয়েই দারুণ অভিজ্ঞতা হয়েছে অভিনেতার।

কানাডার শো প্রসঙ্গে কথা বলতে গিয়ে জায়েদ জানান, ‘এই প্রথম কানাডায় পারফর্ম করতে এসেছি আমি। এখানকার বাঙালিরা যে আমাকে এত ভালোবাসে সেটা না এলে বুঝতাম না। একজন নারী বুকের মধ্যে আমার ছবি নিয়ে স্টেজে উঠে আসায় আমি সত্যিই অনেক বেশি বিস্মিত হয়েছি।’

জায়েদ খান । ছবি: ফেসবুক

অর্থাৎ, কানাডা প্রবাসী জায়েদের এক নারী ভক্ত অভিনেতার ছবি ছাপানো টি-শার্ট পরে উপভোগ করেছেন ক্যালগেরির প্রোগ্রাম। যা জায়েদ দেখতে পেয়েছিলেন স্টেজে থাকা অবস্থাতেই।

কানাডার প্রোগ্রাম নিয়ে অভিনেতা আরও বলেন, ‘অনেকে আমাকে জানিয়েছে দূর থেকে ড্রাইভ করে এসেছেন আমাকে দেখতে। তারা এসে আমার সঙ্গে ছবি তোলার সময় এগুলো বলেছে। ১৪ বছরের এক বাচ্চা নিজে টাকা জমিয়ে আমার জন্য টিশার্ট ও ব্যাগ উপহার নিয়ে এসেছে। যখন আমি মঞ্চে উঠি আমাকে পেয়ে সবাই চিৎকার দিতে থাকে। এই ভালোবাসাগুলো কীভাবে প্রকাশ করতে হয় আমার জানা নেই।’

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভেসে বেড়াচ্ছে জায়েদের কানাদার সেই প্রোগ্রাম থেকে ধারণকৃত কিছু ছবি ও ভিডিও ফুটেজ। এই আয়োজনে অভিনেতার সাথে আরও অংশ নিয়েছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

সংগীতশিল্পী আশা ভোঁসলে ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ…
কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

ব্যাটম্যান-পার্সন অব ইন্টারেস্ট অভিনেতা জন নোলান আর নেই

ক্রিস্টোফার নোলানের চাচা জন নোলান শনিবার মারা গেছেন ব্যাটম্যান-পার্সন অব ইন্টারেস্ট অভিনেতা জন নোলান । ব্রিটিশ…
ব্যাটম্যান-পার্সন অব ইন্টারেস্ট অভিনেতা জন নোলান আর নেই
0
Share