Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ১০, ২০২৬

অঞ্জন দত্তের সাথে ফিরছেন তমা মির্জা 

‘দুই বন্ধু’ ওয়েব সিরিজেr সেট থেকে । ছবি: বিঞ্জ

‘দুই বন্ধু’ শিরোনামের ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে পর্দায় ফিরতে যাচ্ছেন অভিনেত্রী তমা মির্জা। এই সিরিজে তিনি নির্মাতা ও সহশিল্পী হিসেবে পেয়েছেন ভারতীয় উপমহাদেশের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী, নির্মাতা ও অভিনেতা অঞ্জন দত্তকে।

‘দুই বন্ধু’ ওয়েব সিরিজেr সেট থেকে । ছবি: বিঞ্জ

২০২৩ সালে ঘোষণা এসেছিল সব্যসাচী অঞ্জন দত্তের সাথে ‘দুই বন্ধু’ ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন তমা। সেই সিরিজেরই ক্যামেরার পেছনের কয়েকটি স্থিরচিত্র ২ জুলাই প্রকাশিত হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে। পোস্টের ক্যাপশনে লেখা, ‘তমা মির্জা ফিরছেন বিঞ্জ-এ, অঞ্জন দত্তের সাথে!’

একই পোস্ট তমা নিজেও শেয়ার করেছেন তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে। পোস্টের ক্যাপশনে তমা লিখেছেন, ‘অঞ্জন দত্ত আমার প্রিয়।’

‘দুই বন্ধু’ ওয়েব সিরিজেr সেট থেকে । ছবি: বিঞ্জ

এদিকে অঞ্জনের সাথে কাজ করা প্রসঙ্গে ‘সুড়ঙ্গ’ খ্যাত অভিনেত্রী জানান, ‘এই কাজটা করতে গিয়ে অনেক কিছু শিখেছি তার (অঞ্জন দত্ত) কাছে। এখন আমরা বা আমাদের নির্মাতারা খুব সহজে নিজেকে অনেক বড় কিছু দাবি করে ফেলি! সেই মানুষগুলোর আসলে দেখার ও শেখার আছে অঞ্জন দত্তর পাঠশালায় (শুটিং ইউনিট) এসে।’

উল্লেখ্য যে, ‘দুই বন্ধু’ সিরিজে অঞ্জন ও তমা ছাড়াও অভিনয় করেছেন সুপ্রভাত, শাওন চক্রবর্তীসহ আরও অনেকে। ইতিমধ্যে শেষ হয়েছে সিরিজটির শুটিং, ডাবিং ও সম্পাদনার কাজ। মুক্তির তারিখ চূড়ান্ত না হলেও বিশেষ সূত্রে জানা গেছে, সেপ্টেম্বরে এটি মুক্তি পেতে পারে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ভালোবাসার বার্তায় রহস্য ছড়ালেন সাদিয়া জাহান প্রভা

লাল বেলুনে নতুন বার্তা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা আবারও আলোচনায়। তবে এবার কোনো নাটক,…
ভালোবাসার বার্তায় রহস্য ছড়ালেন সাদিয়া জাহান প্রভা

কই রইলা রে’র পর নতুন চমক নিয়ে ফিরছেন হাবিব ওয়াহিদ

প্রেমের কলঙ্ক নিয়ে ফিরছেন হাবিব ঈদে প্রকাশিত ফোক ফিউশন গান ‘কই রইলা রে’-এর সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন গান…
কই রইলা রে’র পর নতুন চমক নিয়ে ফিরছেন হাবিব

ভিনগ্রহের প্রাণীর অস্তিত্ব আছে বলে বিশ্বাস করেন স্টিভেন স্পিলবার্গ!

ডিসক্লোজার ডে হলিউডের খ্যাতিমান পরিচালক স্টিভেন স্পিলবার্গ দীর্ঘদিন ধরে একটি প্রচারণা চালিয়ে আসছেন যে মহাবিশ্বে…
স্টিভেন স্পিলবার্গ
0
Share