Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন পরীমণি

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন পরীমণি | ছবি: ফেসবুক

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যাচেষ্টার মামলায় জামিন পেয়েছেন ঢালিউডের অভিনেত্রী পরীমণি।

২৫ জুন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে পরী আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী)।

ঘটনার সূত্রপাত ২০২১ সাল থেকে। ২০২১ সালের ১৪ জুন সাভারের বোট ক্লাবে শ্লীলতাহানি ও হত্যাচেষ্টার অভিযোগে ঐ ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা করেন পরী। মামলা দায়েরের পর গ্রেপ্তার করা হয় নাসির উদ্দিনকে। পুলিশ তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ কারামুক্ত হলে তাকে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ২০২২ সালের ৬ জুলাই তিনি পাল্টা মামলা করেন। নাসিরের করা মামলায় অভিযুক্তরা ছিলেন শামসুন নাহার স্মৃতি ওরফে নায়িকা পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি। মামলায় বাদী নাসির উল্লেখ করেন, ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে মদ পান করেন ও এক পর্যায়ে ব্যবসায়ী নাসিরের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন। এরপর তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করেন তারা।

পরবর্তীতে ২০২৪ সালের ১৮ এপ্রিল পরী ও জিমিকে ২৫ জুন আদালতে হাজির হতে সমন জারি করে আদালত।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা

এই বৈশাখে ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের সুযোগ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর…
ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের

বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা…
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো
0
Share