Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

ফের দুঃসংবাদ দিলেন সব্যসাচী!

তারকা দম্পতি সব্যসাচী চক্রবর্তী ও অভিনেত্রী মিঠু চক্রবর্তী | ছবি: হিন্দুস্তান টাইমস

বুকে পেসমেকার লাগিয়ে কিছুটা সুস্থ হতেই ফের দুঃসংবাদ দিলেন টলিউড অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। অভিনেতার স্ত্রী, অভিনেত্রী মিঠু চক্রবর্তী স্তন ক্যানসারে আক্রান্ত।  

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে, এক সাক্ষাৎকারে সব্যসাচী জানিয়েছেন, ‘আমার স্ত্রী মিঠু স্তন ক্যানসারে আক্রান্ত। সোমবার (১০ জুন) তাকে ৬ নম্বর কেমো দেয়া হয়েছে। এর আগের পাঁচটি কেমো সেশন ভালোভাবেই হয়েছে।’

অভিনেতা আরও যুক্ত করেন, ‘এপ্রিলেই ক্যানসারের ফলে ‘হরগৌরী পাইস হোটেল’-এর শুটিং থেকে সরে আসতে বাধ্য হয়েছিল মিঠু।’

কিছুদিন আগেই হার্টে ব্লক ধরা পড়ায় বুকে পেসমেকার বসানো হয়েছে অভিনেতার। তবে আপাতত মিঠুকে আগলে রাখছে গোটা সব্যসাচী পরিবার। বিশেষ করে স্ত্রীর দেখভাল করছেন সব্যসাচী।

উল্লেখ্য, ১৯৮৬ সালে বিয়ে করেন সব্যসাচী চক্রবর্তী ও মিঠু চক্রবর্তী। তাদের দুই সন্তান গৌরব ও অর্জুন সিনেমায় প্রতিষ্ঠিত।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share