Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মে ২৬, ২০২৬

বাংলাদেশে আসছেন অর্জুন রামপাল

অর্জুন রামপাল | ছবি: গুগল

ঢাকায় আসছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। এক ভিডিও বার্তায় বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি।

৭ জুন বিএইচএন এক্সপেরিয়েন্স প্রেজেন্টস ব্লু ড্রপস বাই জুরহাম আয়োজিত একটি ফ্যাশন শো’তে অংশ নেয়ার কথা রয়েছে অর্জুনের। সেখানে শো স্টপার হিসেবে থাকবেন তিনি।

ভিডিও বার্তায় অভিনেতা বলেন, ‘হ্যালো ঢাকা। আমি অর্জুন রামপাল, যারা আমাকে চিনেন না। আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ৭ জুন আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে। যাদের আমন্ত্রণে আসছি তাদের আয়োজন আমার বেশ ভালো লেগেছে। আশা করছি আপনারা সবাই থাকবেন, সবার সাথে খুব সুন্দর একটা সময় কাটবে।‘

প্রসঙ্গত, এর আগে ২০১০ সালে প্রথমবার বাংলাদেশে এসেছিলেন অর্জুন। সে সময় তার সঙ্গে আরও এসেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও অভিনেত্রী রানী মুখার্জির মত তারকারা। ১৪ বছর পর এবার আরও একবার পা রাখবেন অর্জুন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সৌরভ-ডোনার প্রেমকাহিনি নিয়ে শুরু বায়োপিক ‘দাদা’র শুটিং

‘দাদা’র শুটিং শুরু সৌরভ-ডোনার জীবনীভিত্তিক সিনেমা ‘দাদা’র শুটিং শুরু হয়েছে আজ থেকে। আনন্দবাজার ডট কমের…
সৌরভ-ডোনার প্রেমকাহিনি নিয়ে শুরু বায়োপিক ‘দাদা’র শুটিং
0
Share