Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

লাইফ সাপোর্টে অভিনেত্রী সীমানা, দোয়া চাইলেন বাবা

অভিনেত্রী রিশতা লাবনী সীমানা | ছবি: ফেসবুক

৯ দিনেও জ্ঞান ফেরেনি লাক্স সুপারস্টার মডেল ও ছোট পর্দার অভিনেত্রী রিশতা লাবনী সীমানার। ২৯ মে তাকে স্থানান্তর করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে। অভিনেত্রীকে লাইফ সাপোর্টে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই এজাজ বিন আলী।

গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে এজাজ জানিয়েছেন, ‘আইসিইউতে থাকা অবস্থায় আপুর কিডনি সমস্যা জটিল আঁকার ধারণ করলে গতকাল (২৯ মে) এখানে ভর্তি করিয়েছি। চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন অবস্থা খুব একটা ভালো নয়। এখন নিশ্বাসেও সমস্যা দেখা দিয়েছে। অবস্থা ভালো নয়, আল্লাহর ওপর ভরসা রাখতে বলেছেন।’  

অভিনেত্রীর বাবাও যোগ করেন, ‘আমরা ভালো নেই। আমার মেয়ে ভালো নেই। অর্থনৈতিকভাবেই প্রচুর টাকা আমাদের খরচ করতে হচ্ছে। সবাই তার জন্য দোয়া করবেন।’

চিকিৎসকের বরাত দিয়ে এজাজ আরও জানিয়েছেন, ‘মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে শনিবার (২৬ মে) সার্জারি করা হয়। তার পর থেকেই আপু হাসপাতালের আইসিইউতে রয়েছে। কিন্তু এখনো জ্ঞান ফেরেনি। হাসপাতাল থেকে চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন, তাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। তাদের আর করার কিছু নেই।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share