Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ১৬, ২০২৬

যারা পাচ্ছেন নজরুল পদক-২০২৪ 

নজরুল সংগীতশিল্পী ডালিয়া নওশিন ও সালাউদ্দিন আহমেদ নজরুল গবেষক ড. গুলশান আরা কাজী ও অনুপম হায়াৎ (বাম থেকে) | ছবি: গুগল

আগামী ২৪ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নজরুল পদক পাচ্ছেন দেশের চার গুণী ব্যক্তিত্ব।

১৯ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঘোষিত ‘নজরুল পদক-২০২৪’ প্রার্থীরা হচ্ছেন, নজরুল সংগীতে শিল্পী ডালিয়া নওশিন ও সালাউদ্দিন আহমেদ এবং নজরুল গবেষণায় ড. গুলশান আরা কাজী ও অনুপম হায়াৎ।

আগামী ২ জুন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয় জাদুঘরে নজরুল পদক প্রদান করা হবে ঘোষিতদের।  পদকপ্রাপ্তদের পুরস্কার তুলে দিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে কক্সবাজারে এই প্রথমবারের…
‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য প্রদর্শনী

স্থপতি রফিক আজম আগামী ২৬ মার্চ স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর…
স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম
0
Share