Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুলাই ৩, ২০২৬

রেইনড্যান্স উৎসবে বাংলাদেশের ‘ডেথ অ্যান্ড ল্যান্ডস্কেপ’

‘ডেথ অ্যান্ড ল্যান্ডস্কেপ’ সিনেমার পোস্টার ও নির্মাতা ফুয়াদুজ্জামান ফুয়াদ | ছবি: ফেসবুক

স্বাধীন ধারার চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ উৎসব, ৩২তম রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশন পেয়েছে বাংলাদেশের নির্মাতা ফুয়াদুজ্জামান ফুয়াদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডেথ অ্যান্ড ল্যান্ডস্কেপ’।

আগামী ২৭ জুন ইংল্যান্ডের লন্ডন শহরে অনুষ্ঠিত হবে ‘ডেথ অ্যান্ড ল্যান্ডস্কেপ’-সিনেমার প্রিমিয়ার। এছাড়াও ছবির প্রিমিয়ার শেষে সরাসরি একটি প্রশ্নোত্তর পর্বের জন্য বিশেষভাবে প্রযোজক-পরিচালকসহ ‘ডেথ অ্যান্ড ল্যান্ডস্কেপ’ টিমকে আমন্ত্রণ জানিয়েছেন উৎসব কমিটি।

এরই মধ্যে উৎসবে অংশ নিতে ইংল্যান্ড যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন সহপ্রযোজক মাহফুজ নাজিম, প্রধান চরিত্রে থাকা সুজানা পায়েলসহ টিমের সকলে।

রেইনড্যান্সের মত উৎসবের অফিশিয়াল সিলেকশন প্রসঙ্গে উচ্ছ্বসিত ফুয়াদুজ্জামান জানিয়েছেন, ‘ডেথ অ্যান্ড ল্যান্ডস্কেপ’ রেইনড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে অফিশিয়াল সিলেকশন পেয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ মননশীল চলচ্চিত্র নির্মাতাদের সিনেমার পাশে বাংলাদেশের সিনেমার নাম দেখতে পারাও দারুণ আনন্দের। রেইনড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালের বিচারকদের ধন্যবাদ এবং আমার সিনেমার কলাকুশলীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘বরবাদ ২’ সিনেমা নিয়ে শাকিব খানের ইঙ্গিতপূর্ণ পোস্ট   

আসছে ‘বরবাদ ২’ ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান কি এবার ‘বরবাদ’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন?…

তারকাহীন নির্বাচনেও সরগরম এফডিসি ক্যানটিন

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন। এই নির্বাচনকে…
এফডিসি

চলতি মাসেই শুরু অপু বিশ্বাসের ‘শিকার’-এর শুটিং

অবশেষে সিনেমায় অপু বিশ্বাস দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’…
অপু বিশ্বাস

এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর প্রেমের গুঞ্জন  

এমবাপ্পের কার সাথে প্রেম করছেন? বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা কিলিয়ান এমবাপ্পে। ফুটবলের পাশাপাশি এবার তাঁর…
এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর
0
Share