Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

ডিপজলকে শিল্পী সমিতির দায়িত্ব পালনে হাইকোর্টের স্থগিতাদেশ!

মনোয়ার হোসেন ডিপজল | ছবি: ফেসবুক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদী নির্বাচনে সম্পাদক পদে বিজয়ী মনোয়ার হোসেন ডিপজলকে তার পদে না বসার নির্দেশনা দিয়েছে উচ্চ আদালত। পাশাপাশি নির্বাচনে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারের অভিযোগ তদন্তেরও নির্দেশনা জারি হয়েছে।

২০ মে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ থেকে এই আদেশ দেয়া হয়।

২০২৪ সালের ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন। এরপর ফলাফল ঘোষণা করা হয় ২০ এপ্রিল। ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। এতে নতুন সভাপতি নির্বাচিত হন অভিনেতা মিশা সওদাগর। আর সাধারণ সম্পাদক পদে জয়ী হন ডিপজল।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদী নির্বাচনের ফলাফল ঘোষণার পর । ছবি: গুগল

উৎসবমুখর পরিবেশে দিনভর ভোটগ্রহণ চলে। ৫৭০ জন ভোটারের মাঝে ভোট দিয়েছেন ৪৭৫ জন। নির্বাচন শেষে নিপুণকে দেখা গিয়েছিল বিজয়ী কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের গলায় ফুলের মালা পরাতেও।

তবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার এক মাস চলে গেলেও বিষয়টি আবারও চর্চায় আসে সম্প্রতি। কেননা, ১৫ মে অভিনেত্রী নিপুণ শিল্পী সমিতির নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে নির্বাচিত প্যানেলের ফল স্থগিত চেয়ে আদালতে রিট করেছেন।

বর্তমানে নিপুণ আমেরিকায় অবস্থান করছেন বলে জানা গেছে। তার পক্ষে এ রিট দায়ের করেছিলেন আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share