Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ২৫, ২০২৬

এবার দুঃসংবাদ দিলেন অভিনেত্রী ফারিয়া

অভিনেত্রী ফারিয়া শাহরিন | ছবি: ফেসবুক

১২ মে মা হবার সুখবর দেওয়ার দুই দিন যেতেই দুঃসংবাদ দিলেন লাক্স তারকা ফারিয়া শাহরিন।

১৪ মে ফারিয়া জানিয়েছেন মা হওয়ার খবরটি শেয়ার করার পরই অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘মা হবার খবরটা শেয়ার করার পরই ভয়ংকর মাথাব্যথা শুরু হলো। ওষুধেও কাজ হচ্ছে না। আবারও শরীর খারাপ হয়ে গেল। আমি আর কোনো কিছু জানাব না, কানে ধরলাম। কে কী ভাবলো, জাহান্নামে যাক ওই চিন্তা। মাই লাইফ, মাই রুল।’

সব শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে অভিনেত্রী লিখেছেন, ‘মোবাইল বন্ধ। কেউ ফোন দিবেন না ইন্টারভিউয়ের জন্য। আমি অসুস্থ।’

উল্লেখ্য, ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা দিয়ে ক্যারিয়ার শুরু করেন ফারিয়া শাহরিন। খ্যাতি পান নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে ‘অন্তরা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে। ২০২৩ সালে পারিবারিকভাবে বিয়ে করে চলতি বছরের ১২ মে মা হবার সুখবর দেন এই অভিনেত্রী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ওপেন হার্ট সার্জারির পর কেমন আছেন ফজলুর রহমান বাবু

কবে ফিরবেন ক্যামেরায়, জানালেন চঞ্চল চৌধুরী ফজলুর রহমান বাবুর ওপেন হার্ট সার্জারির পর থেকে আছেন বিশ্রামে।  গত ২৩…
ফজলুর রহমান বাবুর ওপেন হার্ট সার্জারি

কোটিতে নিশোর দম- শাকিব ও সিয়ামদের সিনেমা কতটা পেছনে?

দম-প্রিন্স-রাক্ষস ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো নিয়ে এবার জমে উঠেছে প্রতিযোগিতা। মোট পাঁচটি সিনেমা মুক্তি…
কোটিতে নিশোর দম- শাকিব ও সিয়ামদের সিনেমা কতটা পেছনে

ঈদুল ফিতর এর শীর্ষ ৫ নাটক – কোনটি দেখবেন , কোথায় দেখবেন

দর্শক মাতানো শীর্ষ ৫ নাটক ঈদুল ফিতর এর শীর্ষ ৫ নাটক । ঈদুল ফিতর মানেই ছোট পর্দায় বিশেষ আয়োজন। প্রতি বছরই এই…
ঈদুল ফিতর শীর্ষ ৫ নাটক - কোনটি দেখবেন , কোথায় দেখবেন
0
Share