Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

ফের মা হলেন পরী, মেয়ের জন্য করছেন বিশেষ আয়োজন

১০ মে, ছয় দিনের কন্যা সন্তান দত্তক নিয়ে দ্বিতীয়বার মা হলেন পরীমণি। বাসায় আসা নতুন অতিথির জন্য আকিকার আয়োজন করছেন অভিনেত্রী।

১২ মে, মা দিবসেই সাফিরা সুলতানা প্রিয়মের আকিকার আয়োজনের কথা নিশ্চিত করে গণমাধ্যমকে পরী জানিয়েছেন, ‘ছেলের পর মেয়ে, এ এক অন্যরকম অনুভূতি। আগামী ১২ মে ওর আকিকা করব। মা হিসেবে যতটা সম্ভব সুন্দর করা যায়, সেটাই চেষ্টা করব আমি।’

দ্বিতীয়বার মা হবার উচ্ছ্বাস প্রকাশ করে অভিনেত্রী আরও জানিয়েছেন, ‘আমি মন থেকে যা চাই সেটি করি। আমি খুব বিশ্বাস করি যে, স্রষ্টা কিছু জিনিস আমাদের জন্য নির্ধারণ করে রাখেন, নিজেই পরিকল্পনা করে রাখেন। তিনি উপর থেকে যা প্ল্যান করে রাখবেন, সেটি হবে, যা কখনোই আমরা পরিবর্তন করতে পারি না। ঠিক সেভাবেই সে (প্রিয়ম) আমার জীবন জুড়ে এসেছে। এখন কে কী বলল, তা নিয়ে কোনও মাথাব্যথার নেই।’

উল্লেখ্য, ২০২২ সালের ১০ আগস্ট ছেলে পুণ্যের জন্মের পর জাঁকজমকপূর্ণ আয়োজনে সম্পন্ন হয়েছিল তার আকিকা। তাই তো মেয়ের আকিকা আরও বেশি নজরকাড়া করতে ব্যস্ত পরী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা
0
Share