১০ মিনিটের দৃশ্য এক টেকেই শুট
হলিউড তারকা টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’-এর একটি দৃশ্য নিয়ে অভিনেত্রী অবনীত কৌরের সঙ্গে কথা বলেছেন তিনি। লন্ডনে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ারে টম ক্রুজের সঙ্গে দেখা করেন অবনীত। পরে সেই সাক্ষাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন তিনি। সেখানে টম জানান, সিনেমাটির প্রায় ১০ মিনিটের একটি মনোলগ তাঁর সবচেয়ে পছন্দের দৃশ্য। পুরো অংশটি এক টেকেই ধারণ করা হয়েছে।
অবনীতের সঙ্গে টমের আলাপ
অবনীত কৌর সম্প্রতি ইনস্টাগ্রামে টম ক্রুজের সঙ্গে কথোপকথনের ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, দেখা হওয়ার পর টম তাঁকে আলিঙ্গন করেন। এরপর দুজন ‘ডিগার’ সিনেমা নিয়ে কথা বলেন।
অবনীত জানতে চান, সিনেমাটিতে টমের প্রিয় দৃশ্য কোনটি। উত্তরে টম বলেন,
পরিচালক আলেহান্দ্রো গনসালেস ইনারিতু ও পুরো দলের সঙ্গে কাজ করার প্রতিটি দিনই তাঁর কাছে বিশেষ ছিল। তবে প্রায় ১০ মিনিটের একটি মনোলগ তাঁর বিশেষভাবে পছন্দের।
টম জানান, দৃশ্যটি দীর্ঘ একটি শট হিসেবে ধারণ করা হয়েছে এবং পুরো অংশটি এক টেকেই শুট করা হয়। তাঁর কাছে অভিনয়, ক্যামেরার কাজ ও পরিচালনার সমন্বয়টি অনেকটা নাচের মতো মনে হয়েছে।
দৃশ্যটি নিয়ে টম বলেন,
একজন অভিনেতা হিসেবে কোথায় কীভাবে অভিনয়ের গতি ও ছন্দ বদলাতে হবে, সে বিষয়ে তাঁর পরিষ্কার ধারণা ছিল। আর ইনারিতু পুরো দৃশ্যটি নিখুঁত ভাবে সাজিয়েছিলেন। সব মিলিয়ে তাঁর কাছে পুরো বিষয়টি একটি ছন্দের মতো মনে হয়েছে।
টম জানান, দৃশ্যটি কয়েকবার করার সুযোগ হয়েছিল। তবে প্রতিবারই পুরো অংশটি এক টেকেই ধারণ করা হয়েছে। চরিত্রটির কণ্ঠস্বর, সংলাপের গতি, হাস্যরস ও নাটকীয় মুহূর্ত সবকিছুর মধ্যে ভারসাম্য রাখাও ছিল দৃশ্যটির গুরুত্বপূর্ণ দিক। চরিত্রটির জন্য তাঁকে ভারী ‘ফ্যাট স্যুট’ও পরতে হয়েছিল। ফলে পোশাকের সঙ্গে শরীরী ভাষা ও চলাফেরার বিষয়টিও অভিনয়ের সময় সামলে নিতে হয়েছে তাঁকে।
‘ডিগার’ নিয়ে টম ক্রুজের মুগ্ধতা
ডিগার’ নিয়ে টম ক্রুজ বলেন, এমন চরিত্রের গল্প তিনি আগে কখনো পড়েননি। তাঁর মতে, সিনেমাটি তৈরি করতে দক্ষতা, সামর্থ্য ও কল্পনাশক্তির সমন্বয় প্রয়োজন হয়েছে। চরিত্রটিতে অভিনয়ের অভিজ্ঞতাকে আনন্দদায়ক বলেও উল্লেখ করেন টম। তাঁর মতে, ‘ডিগার’ তাঁর পড়া সবচেয়ে মৌলিক গল্পগুলোর একটি এবং নিজের দেখা সবচেয়ে আবেগময় সিনেমাগুলোর একটি।
ডিগার’-এ অন্যরকম টম ক্রুজ
আলেহান্দ্রো গনসালেস ইনারিতু পরিচালিত ‘ডিগার’-এ টম ক্রুজকে ডিগার রকওয়েল চরিত্রে দেখা গেছে। সিনেমাটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন স্যান্ড্রা হুলার, জন গুডম্যান, মাইকেল স্টুহলবার্গ, রিজ আহমেদ ও জেসি প্লেমনস। ২৩ সেপ্টেম্বর লন্ডনে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। ভারতের প্রেক্ষাগৃহে ডিগার’ মুক্তি পেয়েছে ২ অক্টোবর।
অবনীতের সঙ্গে টমের এই সাক্ষাৎও সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহ বাড়িয়েছে। বিশেষ করে সিনেমাটির দীর্ঘ এক শটের দৃশ্য নিয়ে টমের নিজের অভিজ্ঞতা নতুন করে আলোচনায় এসেছে।
সূত্র: এনডিটিভি









