Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ২৯, ২০২৬

হাসপাতালে থেকে বাড়ি ফিরেছেন অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন | ছবি: টাইমস অব ইন্ডিয়া

১৫ মার্চ পায়ে রক্ত জমাট বাঁধার সমস্যা নিয়ে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। তার পায়ের ধমনী ও শিরায় সফল অস্ত্রোপচার শেষে বাসায় ফিরেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে, অমিতাভ বচ্চনের এনজিওপ্লাস্টি সার্জারি সফল হয়েছে। আগের চেয়ে সুস্থ বোধ করায় বর্ষীয়ান অভিনেতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

৮১ বছর বয়সেও স্বাস্থ্য সচেতন অমিতাভ। ১৫ মার্চ নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে অমিতাভ বচ্চন লেখেন, ‘T 4950– চিরকৃতজ্ঞ’। অভিনেতার অসুস্থতার খবরের মাঝে তার এমন পোস্ট প্রশ্নের সৃষ্টি করেছে ভক্তদের মনে। যদিও এখন পর্যন্ত অভিনেতার শারীরিক অবস্থা বা এক্স হ্যান্ডেলের পোস্ট নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি বচ্চন পরিবার।

প্রসঙ্গত, ২০২৩ সালেই হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’ ছবির শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন অমিতাভ বচ্চন। সে সময় তার বুকের পাঁজরের তরুণাস্থি ও ডান পাঁজরের পেশি ছিঁড়ে যায়। তারপর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কয়েক মাস বিশ্রামে ছিলেন অভিনেতা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঈদ আনন্দে টিভিতে প্রায় ১০০ সিনেমা দেখার সুযোগ

ঈদে টেলিভিশনগুলোর জমজমাট আয়োজন ঈদ আনন্দে টিভিতে প্রায় ১০০ সিনেমা দেখানোর আয়োজন করেছে দেশের বিভিন্ন টেলিভিশন…
ঈদ আনন্দে টিভিতে প্রায় ১০০ সিনেমা

রকস্টার ইস্যু – ধৈর্য ধরার আহ্বান স্টার সিনেপ্লেক্সের

কনটেন্ট ফাইল না আসায় রকস্টার  ইস্যুতে জটিলতা রকস্টার ইস্যু এখন সিনেমা অঙ্গনে বড় আলোচনার বিষয়। এই রকস্টার…
রকস্টার ইস্যুতে ধৈর্য ধরার আহ্বান স্টার সিনেপ্লেক্সের
0
Share