Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ১৪, ২০২৬

সোহমের সঙ্গে টলিউডের সিনেমায় পরীমণি

সোহম চক্রবর্তী ও পরীমণি । ছবি: ফেসবুক

কিছুদিন আগেই চিত্রনায়িকা পরীমণি জানান কলকাতার সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। সিনেমাটি নিয়ে কথাবার্তাও চূড়ান্ত হয়ে গেছে। সেই ঘোষণা দেয়ার সপ্তাহ না ঘুরতেই সামনে এলো বিস্তারিত।

ওপার বাংলার ‘ফেলুবকশি’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন পরী। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

পরীমণি জানান, ‘অনেক আগে থেকেই কলকাতার সিনেমায় কাজের প্রতি আমার লোভ ছিল। আমার মনে হয়েছে, তাদের কাজগুলো অনেক গোছানো হয়। ফলে কাজটি সুন্দরভাবে শেষ হয়ে মুক্তি পায়। গেলো বছর ওখানে পুরস্কার গ্রহণকালে আমি বলেছিলাম, কলকাতায় আমি কাজ করতে চাই। এরপর থেকেই আমার হাতে চিত্রনাট্য আসা শুরু হয়। যেহেতু কাজ করার ইচ্ছে অনেক দিনের, তাই ভাবলাম এই সিনেমা দিয়েই শুরু করা যায়।’

জানা গেছে, ‘ফেলুবকশি’ ছবিতে পরী জুটি বাঁধছেন কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তীর সাথে। সিনেমাটি পরিচালনা করবেন দেবরাজ সিনহা। ২৬ মার্চ থেকে কলকাতার বিভিন্ন লোকেশনে নতুন সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিদেশী ভাষার সেরা পাঁচ চলচ্চিত্র, কে জিতবে অস্কার?

৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ১৫ মার্চ সোমবার বসছে ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পুরস্কারের আসর।…
বিদেশী ভাষার সেরা পাঁচ চলচ্চিত্র

ক্যাকটাস ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

ক্যাকটাস ট্রেলার ঘিরে দর্শকদের কৌতূহল ক্যাকটাস ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ঈদ উপলক্ষে…
‘ক্যাকটাস’ ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

এক ট্রেনে বহু গল্প, বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা…
বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন
0
Share