Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬

কোটি টাকাতেও বিয়ের অনুষ্ঠানে গাইতে ‘না’ লতা মঙ্গেশকরের

লতা মঙ্গেশকর । ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস

ভারতীয় গণমাধ্যম তো বটেই, বাংলাদেশেও ভর করেছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং আয়োজনের খবর।

মুকেশ আম্বানি এবং নিতা আম্বানি গোটা বলিউড এনে হাজির করিয়েছেন জামনগর। সাথে আছে পাশ্চাত্যের এক অংশও। এরই ধারাবাহিকতায় আম্বানি পুত্রের প্রাক–বিবাহ অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছেন ক্যারিবিয়ান গায়িকা রিয়ানা। এই ঘটনার প্রেক্ষিতে আলোচনায় উঠে এসেছে সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মজার এক তথ্য।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে, একটি নাচের রিয়েলিটি শোতে আশা ভোসলে বলেন, ‘লতাজি’কে একটি বিয়ের অনুষ্ঠানে গাওয়ার জন্য এক মিলিয়ন ডলার বা প্রায় ১১ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তিনি বলেছিলেন, আমাকে পাঁচ মিলিয়ন বা প্রায় ৫৪ কোটি টাকা দেওয়া হলেও গাইবো না।’

প্রিয় সংগীতশিল্পীর এই ঘটনার প্রতিক্রিয়ায় কঙ্গনা রনৌত জানান, ‘তার (লতা মঙ্গেশকর) সাথে আমি পুরোপুরি একমত। আমিও কখনো বিয়ের অনুষ্ঠান বা ব্যক্তিগত পার্টিতে নাচিনি। এমনকি এ ধরনের অনুষ্ঠানে নাচার জন্য বড় অঙ্কের অর্থের প্রস্তাবও প্রত্যাখান করেছি। লতাজি আমাদের সত্যিকারের প্রেরণা।’

উল্লেখ্য, ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মা হওয়ার প্রশ্নে নীরবতা ভাঙলেন বুবলী

গুঞ্জন নিয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে বিনোদন অঙ্গনে আলোচনা…
মা হওয়ার প্রশ্নে নীরবতা ভাঙলেন বুবলী

আইয়ুব বাচ্চুর একুশে পদক প্রাপ্তিতে আবেগাপ্লুত তাঁর স্ত্রী

একুশে পদক দেশের বিশিষ্ট নয়জন ব্যক্তিকে একুশে পদক দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।…
আইয়ুব বাচ্চুর একুশে পদক

দেশের প্রথম রকব্যান্ড হিসেবে একুশে পদক পেল ‘ওয়ারফেজ’  

একুশে পদক বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে ২০২৬…
একুশে পদক পেল ‘ওয়ারফেজ’  
0
Share