Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ৩০, ২০২৬

আবার ওয়েব ফিল্মে তানজিন তিশা

তানজিন তিশা । ছবি: ফেসবুক

২০২৪ সালের শুরুটা দারুণভাবে করেছেন অভিনেত্রী তানজিন তিশা। ডেব্যু ওয়েব ফিল্ম ‘পয়জন’-য়ের কাজ শেষ করতেই খবর এলো নির্মাতা হিমির ‘হাইড অ্যান্ড সিক’ ওয়েব ফিল্মে দেখা যাবে তানজিন তিশাকে।

এরই মধ্যে ৩ মার্চ ঢাকায় শুরু হয়েছে ওয়েব ফিল্মটির শুটিং। এবার একজন সাংবাদিক হিসেবে ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে তিশাকে।

নাটকের চেয়ে ওটিটি-তে নিয়মিত হওয়ার প্রসঙ্গে তিশা জানিয়েছেন, ‘আমি আগেও বলেছি, এখনো বলছি, ওটিটিতে কাজের জন্য আমি অপেক্ষা করছিলাম। ধীরে ধীরে এই সেক্টরের বাজার বাড়ছে। আমাদের ওটিটি কনটেন্টের সুনাম দেশের বাইরেও ছড়িয়েছে। আমার সহশিল্পীদের অনেকে আগেই নাটকের কাজ কমিয়ে এখানে কাজ শুরু করেছেন। আমিও ভালো কিছুর আশায় বসেছিলাম। এখন থেকে নিয়মিত করছি।’

নিজের চরিত্র নিয়ে অভিনেত্রী বলেন, ‘এটি আমার জন্য নতুন একটি চরিত্র। চ্যালেঞ্জ থাকলেও কিছুটা সহজও হবে আমার জন্য। কারণ, আমি বিনোদন জগতেই কাজ করি। তাই বিনোদন সংবাদকর্মীদের কার্যক্রম খুব কাছে থেকেই দেখা।’

২০২৩ সালের নভেম্বরে তানজিন তিশার ‘আত্মহত্যার চেষ্টা’ কিংবা ‘ফুড পয়জনিং’ নিয়ে যে কাহিনী, তা গড়ালো ডিবি অফিস পর্যন্ত। তারপরে একেবারেই পর্দায় দেখা যায়নি অভিনেত্রীকে। বেশ ভালো বিরতির পর নাটকের পর দুটি ওয়েব ফিল্ম নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী তানজিন তিশা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঈদে ওটিটিতে কি দেখবেন?

ওটিটি কনটেন্ট দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলো দর্শকদের বিনোদনের জন্য এক ব্যতিক্রমী মাধ্যম। পুরো বছর জুড়েই ওটিটিতে…
ঈদে ওটিটিতে কি দেখবেন

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share