Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুন ২০, ২০২৬

আবারও ক্যানসার নিয়ে হাসপাতালে ভর্তি কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন

কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন । ছবি: সংগৃহীত

ক্যানসার যুদ্ধে জয়ী হয়েও ১৭ বছর পর ফের ওরাল ক্যানসারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুর ন্যাশনাল ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন।

কণ্ঠশিল্পীর অসুস্থতা নিয়ে তার পরিবার রয়েছেন নিরবে। তবে নিজের সোশ্যাল হ্যান্ডেলে আরেক সংগীতশিল্পী কনকচাঁপা লিখেছেন, ‘আমাদের গানের পাখি সাবিনা ইয়াসমিন আপা অসুস্থ হয়ে সিঙ্গাপুর আছেন চিকিৎসার জন্য। সারা পৃথিবীর সব মানুষের কাছে তার সুস্থতার জন্য দোয়া চাই। দোয়া করি আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দিন।’ 

ঘনিষ্ঠ সূত্রে আরও জানা গেছে, এরই মধ্যে একটি সার্জারি সম্পন্ন হয়েছে কণ্ঠশিল্পী সাবিনার। খুব দ্রুত রেডিওথেরাপিও দেওয়া হবে তাকে।

উল্লেখ্য, পাঁচ দশকেরও বেশি সময় ধরে এই দেশের সংগীতের জগতে এক উজ্জ্বল নক্ষত্রের নাম সাবিনা ইয়াসমিন। উপমহাদেশের বিখ্যাত দুই কণ্ঠশিল্পী কিশোর কুমার ও মান্না দে’র সাথেও কণ্ঠ মিলিয়েছেন তিনি। পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারে সম্মান। ২০০৭ সালে একবার ক্যানসার জয় করেছেন এই কিংবদন্তি শিল্পী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

দুই দশক পর আলোচনায় ‘তারে জমিন পার’-এর সেই শিশু তারকা

বলিউড ছেড়ে চিকিৎসক সম্প্রতি একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় এক শিশুশিল্পীকে। অনেকেই…
সাচেত ইঞ্জিনিয়ার

ব্যাচেলর পয়েন্ট: অসুস্থতা কাটিয়ে সুখবর দিলেন অমি

বিশ্বকাপ ঘিরে বিশেষ কিছু আয়োজনের ইঙ্গিত ব্যাচেলর পয়েন্ট নির্মাতা কাজল আরেফিন অমি গুরুতর অসুস্থ থাকার এক সপ্তাহ…
ব্যাচেলর পয়েন্ট: অসুস্থতা কাটিয়ে সুখবর দিলেন অমি

বিক্রির পথে নরসিংদীর ঐতিহ্যবাহী মমতা সিনেমা হল

বন্ধ হচ্ছে সিনেমা হল নরসিংদীর সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত নাম মমতা সিনেমা হল । প্রায় পাঁচ দশক ধরে স্থানীয়…
মমতা সিনেমা হল
0
Share