Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ২২, ২০২৬

তবে কী ‘সাংবাদিক দম্পতির রহস্য’ গল্পে বর্ষণ?

অভিনেতা ইমতিয়াজ বর্ষণ, ‘অমীমাংসিত’ ওয়েবফিল্মের পোস্টার এবং সাংবাদিক দম্পতি সাগর-রুনি (বাম থেকে) । ছবি: ফেসবুক

২৯ ফেব্রুয়ারি আই-স্ক্রিনে আসছে রায়হান রাফি পরিচালিত ওয়েবফিল্ম ‘অমীমাংসিত’। সম্প্রতি টিজার প্রকাশের পর থেকেই আলোচনার শীর্ষে রয়েছে ওয়েবফিল্মটি। রহস্য ঘেরা ‘অমীমাংসিত’র ৪০ সেকেন্ডের টিজারে উঠে এসেছে আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের ছাপ।

তবে ওয়েবফিল্মের গল্প আসলেই সত্যি ঘটনা নির্ভর কিনা, সে বিষয়ে নির্মাতা রায়হান রাফি সরাসরি উত্তর না দিয়ে, জানিয়েছেন, ‘ছবিটি দেখলেই সব বোঝা যাবে।’

অন্তর্জালে প্রকাশিত টিজারে হত্যাকাণ্ডের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য লিখিত সংলাপ আকারে তুলে ধরা হয়েছে। যেমন, ‘খুনগুলো হয়েছে আনুমানিক রাত দেড়টা থেকে দুইটার মধ্যে। ধারণা করছি, এটা কোনও চুরি ডাকাতি কেস…’, ‘সাংবাদিক, প্রতিবেশী, আত্মীয়স্বজন সবাই ক্রাইম জোনের আলামত নষ্ট করেছে। আমার করার কী ছিল?’, ‘ওদের কেউ মারেনি। ওরা নিজেরাই নিজেদের খুন করেছে’, ‘এটা নিশ্চিত পরকীয়া কেস! নইলে সেদিন…’

উল্লেখ্য, কেবল টিজার নয়, প্রকাশ পেয়েছে ওয়েবফিল্মের পোস্টার। যেখানে বসে থাকতে দেখা গেছে ওয়েব ফিল্মটির মুখ্য চরিত্রে থাকা ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। আর তাদের পেছনে দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন ব্যক্তি। যাদের মুখে কালো কাপড় বাঁধা! তারা কারা? সেই উত্তর এখন সময়ের অপেক্ষা মাত্র।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘মানুষের বাগান’ সেরা ভারতের চলচ্চিত্র উৎসবে

দিল্লির চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের গৌরব ‘মানুষের বাগান’ এবার আন্তর্জাতিক অঙ্গনে বড় স্বীকৃতি পেয়েছে। ‘মানুষের…
‘মানুষের বাগান’ সেরা ভারতের চলচ্চিত্র উৎসবে

দেশে ফিরে আবারও বিচারের মুখোমুখি নির্মাতা জাফর পানাহি

বিচারের মুখে জাফর পানাহি আমেরিকা ও ইসরায়েলের সাথে যুদ্ধ চলাকালীন সময়ে নিজ দেশে ফেরেন বিশ্ববিখ্যাত ইরানি…
জাফর পানাহি

যত ক্ষতিই হোক ফিলিস্তিনের পাশে থাকবেন হাভিয়ের বারদেম  

হাভিয়ের বারদেম হলিউডে ফিলিস্তিন প্রসঙ্গে সরব হওয়া দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়ে আসছে। তবে সেই…
হাভিয়ের বারদেম

দর্শকের করতালিতে কেঁদেই ফেললেন ফিওর্ড তারকারা

৭৯তম কান চলচ্চিত্র উৎসব এবারের কান চলচ্চিত্র উৎসবে দর্শকদের আবেগে ভাসাল ক্রিস্টিয়ান মুঙ্গিউ এর নতুন সিনেমা…
ফিওর্ড তারকারা
0
Share