Home সর্বশেষ ইতিহাস গড়লেন কান্ট্রি সংগীতশিল্পী এলা ল্যাংলি

ইতিহাস গড়লেন কান্ট্রি সংগীতশিল্পী এলা ল্যাংলি

ইতিহাস গড়লেন কান্ট্রি সংগীতশিল্পী এলা ল্যাংলি
ইতিহাস গড়লেন কান্ট্রি সংগীতশিল্পী এলা ল্যাংলি

বিলবোর্ডে নতুন ইতিহাস

বিলবোর্ড হট ১০০ এর ইতিহাসে নতুন রেকর্ড তৈরি করলেন মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী এলা ল্যাংলি। তাঁর জনপ্রিয় গান ‘চুজিন’ টেক্সাস’ টানা ২৩ সপ্তাহ ধরে চার্টের এক নম্বরে থেকে ভেঙে দিয়েছে মারায়া কেরির জনপ্রিয় গান ‘অল আই ওয়ান্ট ফর ক্রিসমাস ইজ ইউ’ এর দীর্ঘদিনের রেকর্ড।

১৯৯৪ সালে প্রকাশিত মারায়া কেরির এই গানটি বিভিন্ন সময়ে মোট ২২ সপ্তাহ বিলবোর্ড হট ১০০ এর শীর্ষে ছিল। এতদিন এটিই ছিল চার্টের ইতিহাসে সবচেয়ে বেশি সময় এক নম্বরে থাকা গান। এবার সেই রেকর্ড নিজের করে নিয়েছেন এলা ল্যাংলি।

গত সপ্তাহেই ‘চুজিন’ টেক্সাস’ কেরির রেকর্ডের সমান করেছিল। আর চলতি সপ্তাহে ২৩তম সপ্তাহে পৌঁছে গানটি এককভাবে হয়ে গেছে বিলবোর্ড হট ১০০-এর ইতিহাসে সবচেয়ে বেশি সময় শীর্ষে থাকা গান।

বিলবোর্ডে ৪৮ সপ্তাহ এলা ল্যাংলির ‘চুজিন’ টেক্সাস’

‘চুজিন’ টেক্সাস’ এর সাফল্য শুধু রেকর্ডেই সীমাবদ্ধ নয়। গানটি বিলবোর্ড হট ১০০ তে ৪৮ সপ্তাহ ধরে অবস্থান করছে। এর মধ্যে প্রায় অর্ধেক সময়ই এটি ছিল এক নম্বরে।চলতি সপ্তাহে গানটির অফিসিয়াল স্ট্রিমিং হয়েছে ২ কোটি ১৮ লাখ। আগের সপ্তাহের তুলনায় স্ট্রিমিং কিছুটা কমলেও রেডিও জনপ্রিয়তা বেড়েছে। রেডিও এয়ারপ্লেতে গানটি পেয়েছে ৫ কোটি ৮৩ লাখ শ্রোতা।

বিলবোর্ডে ৪৮ সপ্তাহ এলা ল্যাংলির ‘চুজিন’ টেক্সাস’
কান্ট্রি সংগীতশিল্পী এলা ল্যাংলি

এ ছাড়া বিলবোর্ডের স্ট্রিমিং সং ও ডিজিটাল সং সেলস তালিকাতেও শীর্ষস্থান ধরে রেখেছে এলা ল্যাংলির এই গান। এলা ল্যাংলির সাফল্য শুধু ‘চুজিন’ টেক্সাস’-এ আটকে নেই। তাঁর অ্যালবাম ‘ড্যান্ডেলিয়ন’-ও বিলবোর্ড ২০০ তালিকায় ভালো অবস্থান তৈরি করেছে।

গত সপ্তাহে অ্যালবামটি ছিল চার্টের এক নম্বরে। তবে চলতি সপ্তাহে এটি নেমে এসেছে দ্বিতীয় স্থানে। হট ১০০ এর শীর্ষ দশেও এলা ল্যাংলির দুটি গান জায়গা করে নিয়েছে। এক নম্বরে রয়েছে ‘চুজিন’ টেক্সাস’, আর ১০ নম্বরে আছে তাঁর আরেক গান ‘বি হার’।

চলতি সপ্তাহের বিলবোর্ড হট ১০০ এর প্রথম তিনটি স্থানই দখল করেছে কান্ট্রি ঘরানার গান। শীর্ষে রয়েছে এলা ল্যাংলির ‘চুজিন’ টেক্সাস’। দ্বিতীয় স্থানে রয়েছে স্টেলা লেফটির ‘বস্টন’, আর তৃতীয় স্থানে মরগ্যান ওয়ালেনের ‘বিন বাই নাউ’।

স্টেলা লেফটির ‘বস্টন’ এই সপ্তাহে প্রথমবারের মতো কান্ট্রি এয়ারপ্লে চার্টের শীর্ষে উঠেছে। হট ১০০-এর বাকি শীর্ষ দশে রয়েছে আরিয়ানা গ্রান্ডের ‘হেট দ্যাট আই মেড ইউ লাভ মি’, টেম ইমপালা ও জেনির ‘ড্রাকুলা’, টেলর সুইফটের ‘আই নিউ ইট, আই নিউ ইউ’, কারোল জির ‘বিবি ওয়াও’, অলিভিয়া ডিনের ‘সো ইজি (টু ফল ইন লাভ)’ এবং ‘ম্যান আই নিড’।

বিলবোর্ডের এই রেকর্ডের পর এখন পুরস্কারের মৌসুমেও আলোচনায় থাকবেন এলা ল্যাংলি। আগামী ১৬ নভেম্বর ঘোষণা করা হবে গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়ন। সেখানে একাধিক বিভাগে জায়গা করে নিতে পারেন এই কান্ট্রি তারকা।

এর দুই দিন পর, ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে কান্ট্রি মিউজিক অ্যাসোসিয়েশন (CMA) অ্যাওয়ার্ডস। এবারের আয়োজনে সবচেয়ে বেশি ৯টি মনোনয়ন পেয়েছেন এলা ল্যাংলি। বিলবোর্ডের রেকর্ডের পর এবার পুরস্কারের মঞ্চে তাঁর সাফল্য কতটা আসে, সেটিই এখন সংগীতপ্রেমীদের আগ্রহের বিষয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here