Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ৫, ২০২৬

কিংবদন্তী অভিনেত্রী সুজাতা হাসপাতালে

অভিনেত্রী সুজাতা | ছবি: সংগৃহীত

১৩ ফেব্রুয়ারি হঠাৎ প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী সুজাতা আজিম। তার নাতির ভাষ্যমতে, এখন চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন অভিনেত্রী।

অভিনেত্রী সুজাতার পরিবার জানিয়েছেন, ‘মঙ্গলবার গাজীপুরে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিং করেছেন তিনি। সন্ধ্যার পর বাসায় ফিরে সিঁড়ি দিয়ে ওঠার সময় হঠাৎ অসুস্থ বোধ করেন। প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দিলে তাৎক্ষণিক মিরপুরের একটি হাসপাতালে ভর্তি করিয়েছি।’

২৪ ঘণ্টা না কাটলে অভিনেত্রীর শারীরিক অবস্থা ঠিক কেমন তা জানাতে পারবেন না বলেও জানিয়েছেন সুজাতার পরিবার।

উল্লেখ্য, ১৯৬৫ সালে মুক্তি পাওয়া ‘রূপবান’ ছবি দিয়ে দর্শকদের তাক লাগিয়ে দেন ১২ বছরের সুজাতা আজিম। অভিনেত্রীর ভালো নাম তন্দ্রা মজুমদার কিন্তু পরিচালক সালাহউদ্দিন তার নাম বদলে রাখেন সুজাতা। তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে- ‘রূপবান’, ‘ডাক বাবু’, ‘জরিনা সুন্দরী’, ‘অপরাজেয়’, ‘আগুন নিয়ে খেলা’, ‘কাঞ্চনমালা’ ইত্যাদি। সিনেমায় তার অবদানের জন্য পেয়েছেন আজীবন সম্মাননা পুরস্কার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কিভাবে বিদুষী বর্ণিতা হয়ে উঠলেন লাক্স সুপারস্টার?

লাক্স সুপারস্টার ২০২৫ লাক্স সুপারস্টার ২০২৫-এর সেরার মুকুট জিতলেনমেহেবুব আলম ও মেরী ইয়াসমিন দম্পতির একমাত্র…
বিদুষী বর্ণিতা

‘প্রজেক্ট হেইল মেরি’-প্রধানমন্ত্রীর দেখা এই সিনেমায় কী আছে?   

প্রেক্ষাগৃহে তারেক রহমান ও জাইমা রহমান শুক্রবার রাতে মেয়ে জাইমা রহমানকে নিয়ে ঢাকার সীমান্ত সম্ভার সিনেমা হলে…
‘প্রজেক্ট হেইল মেরি’

সিনেমায় জুটি তারপর একে অন্যের বিরুদ্ধে দিয়েছেন মামলা

ব্লেক লাইভলি ও জাস্টিন বালডোনি ‘ইট এন্ডস উইথ আস’ সিনেমায় জুটি হয়েছিলেন ব্লেক লাইভলি ও জাস্টিন বালডোনি। সেখান…
সিনেমায় জুটি

শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কে জ্যোতির্ময়ী কুণ্ডু যা বললেন

শাকিব খান-জ্যোতির্ময়ী কুণ্ডু-তাসনিয়া ফারিণ সম্প্রতি রাজধানীর একটি সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় ‘প্রিন্স’ সিনেমার…
শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কে জ্যোতির্ময়ী
0
Share