Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

জলিলকে লম্বা দেখাতে পায়ের নিচে মাটি!

‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিংয়ের একটি দৃশ্য । ছবি: ফেসবুক

‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত কলাকুশলীরা। প্রকাশ পেয়েছে বেশ কিছু স্থিরচিত্র। তার মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ছবি। যেখানে দেখা গেছে পায়ের নিচে মাটি দিয়ে নিজের উচ্চতা বাড়ানোর চেষ্টা করছেন অভিনেতা অনন্ত জলিল।

ভাইরাল ছবিতে দেখা যায় অনন্ত জলিলসহ তার পাশে দাঁড়ানো সকলের পরনে সাদা স্যান্ডো গেঞ্জি, শর্ট প্যান্ট। তাকিয়ে আছেন আকাশের দিকে। মাঠে উপস্থিত সকলের সাথে নিজের উচ্চতার মিল রাখতেই পায়ের নিচে বেশ খানিকটা বালির ছোট টিলা করে তার উপর দাঁড়িয়েছিলেন অনন্ত।

অভিনেতার এমন কান্ডে কেউ কেউ তার প্রশংসা করলেও অধিকাংশের কাছে অনন্ত হচ্ছেন হাসির পাত্র।

উল্লেখ্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ-সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশন ছিল ‘অপারেশন জ্যাকপট’। বাংলাদেশের দেলোয়ার জাহান ঝন্টু ও কলকাতার রাজীব কুমারের যৌথ পরিচালনায় ‘অপারেশন জ্যাকপট’ সিনেমায় অনন্ত জলিল ছাড়াও অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত, ওমর সানী, মিশা সওদাগর, অমিত হাসান, নীরব, ইমন, নাদের চৌধুরী, শহীদুল ইসলাম সাচ্চু, ড্যানি সিডাক, খোরশেদ আলম খসরুসহ অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পয়লা বৈশাখে তারকাদের সাজ – স্মৃতি ও অভিজ্ঞতা

পয়লা বৈশাখ তারকাদের ব্যস্ততা ও উৎসব পয়লা বৈশাখে তারকাদের সাজ , স্মৃতি, ব্যস্ততা, পারিবারিক আয়োজন, শৈশব স্মৃতি…
পয়লা বৈশাখে তারকাদের সাজ, স্মৃতি ও অভিজ্ঞতা

পহেলা বৈশাখ – বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share