Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মে ২৬, ২০২৬

রজনীকান্তের পারিশ্রমিক, মিনিটে ১ কোটি রুপি!

রজনীকান্ত । ছবি: আনন্দবাজার পত্রিকা

৯ ফেব্রুয়ারি মুক্তি প্রাপ্ত ‘লাল সালাম’ সিনেমার পারিশ্রমিক নিয়ে বেশ আলোচনায় রয়েছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। এই ছবির প্রতি মিনিটের জন্য থালাইভা নিয়েছেন ১ কোটি রুপি, যা টাকার অঙ্কে প্রায় ১ কোটি ৩২ লাখ।

আনন্দবাজারের খবরে, ‘লাল সালাম’ নির্মাতা ও নিজের মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্তের ক্ষেত্রেও পারিশ্রমিক নিয়ে আপস করেননি রজনীকান্ত। ১৬৩ মিনিটের এ ছবিতে রজনীকান্ত পর্দায় থাকবেন প্রায় ৪০ মিনিট। ‘লাল সালাম’ ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন তিনি।

উল্লেখ্য, ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকে শুরু হয় সিনেমার শুটিং। পর্দায় বাবা-মেয়ের কাজ দেখবে বলে তখন থেকেই মুখিয়ে ছিলেন দর্শক।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সৌরভ-ডোনার প্রেমকাহিনি নিয়ে শুরু বায়োপিক ‘দাদা’র শুটিং

‘দাদা’র শুটিং শুরু সৌরভ-ডোনার জীবনীভিত্তিক সিনেমা ‘দাদা’র শুটিং শুরু হয়েছে আজ থেকে। আনন্দবাজার ডট কমের…
সৌরভ-ডোনার প্রেমকাহিনি নিয়ে শুরু বায়োপিক ‘দাদা’র শুটিং
0
Share